এক বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীতে তোলপাড়!

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৬, ২২:৪৯আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২৩:০৮

এক বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীতে তোলপাড়!

আসন্ন এক বিয়ের অনুষ্ঠান... তাকে ঘিরেই ভারতে চলছে নিরাপত্তার তোড়জোড়। তাও আবার যেনতেন নয়, ওই বিয়ে উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে ভারত। ওই বিয়েকে সামনে রেখে সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাই পুলিশ। ওই বিয়ের অনুষ্ঠান নজরদারিরও সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিয়ের ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে এমনকী পুলিশের একটি বিশেষ সেলও গঠন করা হয়েছে।

একটি বিয়েকে ঘিরে কেন এমন নিরাপত্তা-তৎপরতা? প্রশ্নের উত্তর মেলে বিয়ের পাত্রের পরিচয়ে। পাত্র যখন ৯৩এর মুম্বাই হামলার ‘মূল হোতা’ ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নে, তখন এমন নিরাপত্তা ব্যবস্থাই তো স্বাভাবিক!

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, বুধবার দাউদের বোন হাসিনা পার্কারের ছোট ছেলে আলিশা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। পার্কার পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, হাসিনার পুত্র আলিশার বিবাহ অনুষ্ঠান মহা সমারোহে করতে চায় তারা। কেননা আলিশা হাসিনার একমাত্র জীবিত পুত্রসন্তান। হাসিনার আরেক ছেলে দানিশ পার্কার ২০০৬ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন।আলিশার বোন উমাইরার বিয়ে হয় ২০১৫ সালে। কিন্তু ওই বছর হাসিনার মৃত্যু হয় বলে সেই বিবাহ উৎসবে আড়ম্বর করা সম্ভব হয়নি।

সূত্র আরও জানায়, বুধবার সকালে দক্ষিণ মুম্বাইয়ের রসুল মসজিদে নিকাহ সম্পন্ন হবে ও সন্ধ্যায় জুহুর টিউলিপ স্টার হোটেলে বিবাহ পরবর্তী সম্বর্ধনা অনুষ্ঠিত হবে। আলিশা আরেক ক্ষমতাবান মেনন পরিবারের কন্যা আয়েশা নাগানিকে বিয়ে করছেন।   

 দাউদ তার অনুগামী সবাইকে এই বিবাহ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

 এদিকে, এই বিবাহ উৎসবকে বিশেষ নজরদারিতে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের একটি বিশেষ ব্রাঞ্চকে। অতিথিদের গতিবিধি লক্ষ্য করার জন্য পুলিশের একটি বিশেষ সেলও গঠন করা হয়েছে।

সূত্র দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/বিএ/  

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম