৩৮ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছেন এরদোয়ান, নেপথ্যে ‘ভিন্ন উদ্দেশ্য’!

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৬, ১৮:২৫আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৮:২৫
image

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান প্রায় ৩৮ হাজার কারাবন্দিকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।  বন্দিমুক্তির এই ঘোষণার নেপথ্যে অন্য উদ্দেশ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স বলছে, আসলে অভ্যুত্থানপ্রচেষ্টায় জড়িত সন্দেহে আটক ও গ্রেফতারকৃতদের জায়গা দিতেই কারাগার ফাঁকা করার ব্যবস্থা করা হচ্ছে।

রজব তাইয়্যেব এরদোয়ান-৫

চলতি বছরের ১৫ জুলাই তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেওয়ার দাবি করে, কিন্তু পরে ওই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে শুরু হয় এরদোয়ানের ক্ষমতা আরও সংহত করার প্রক্রিয়া। রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের ওপর চলে ব্যাপক ধরপাকড়। যাকে অনেক রাজনৈতিক বিশ্লেষক ‘এরদোয়ানের বেসামরিক ক্যু’ বলেও অভিহিত করেছেন। ক্যু প্রচেষ্টার পর থেকে এখন পর্যন্ত আটক এবং বরখাস্তের পরিমাণটা প্রায় ৭০ হাজার। এই সংখ্যা যে দিনকে দিন বাড়বে, আগেই তার আভাস দিয়েছেন এরদোয়ান।

সিলিভরি কারাগার

এই প্রেক্ষাপটেই জারিকৃত এক ডিক্রিতে ৩৮ হাজার বন্দি-মুক্তির ঘোষণা দিয়েছেন এরদোয়ান। এই বন্দিমুক্তির আওতায় থাকছেন না হত্যা-সন্ত্রাসবাদ আর নারীর প্রতি সহিংসতায় অভিযুক্তরা। থাকছে না তারাও, যাদের অর্ধেক সাজার মেয়াদ শেষ হয়নি। কেবল তারাই এই মুক্তির আওতায় পড়ছেন, যাদের সাজার মেয়াদ শেষ হতে দুই বছর বাকি আছে। তবে যদি এমন হয় যে, কারও সাজাই হয়েছে ৩ বছর আর সাজা ভোগ করা বাকি আছে ২ বছর, তখন তিনি এই বন্দিমুক্তির আওতায় পড়ছেন না। কেননা বন্দিমুক্তির ক্ষেত্রে অর্ধেক সাজার মেয়াদ শেষ হওয়ার বাধ্যবাধকতা জারি করা হয়েছে।

আটক সেনা সদস্যরা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে যাচ্ছেন

বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেছেন, ‘এই প্রকল্প সাধারণ ক্ষমা নয়। পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্বে ৩৮ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হবে।’ চলতি বছরের মার্চ পর্যন্ত তুরস্কের বিভিন্ন জেলে এক লাখ ৮৮ হাজার বন্দি ছিল। যা ধারণ ক্ষমতার চেয়ে আট হাজার বেশি। এর সঙ্গে ক্যু পরবর্তী বন্দিরা যুক্ত হলে কারাগারের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করে।  এই প্রেক্ষাপটেই কারাবন্দিদের একটি বড় অংশকে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হচ্ছে, কারাগারের চাপ কমানোর উদ্দেশ্যেই এরদোয়ান এই সিদ্ধান্ত নিয়েছেন। 

বিদ্রোহী সেনাদের সামনেই বিক্ষোভ জানায় এরদোয়ানের সমর্থকরা

প্রসঙ্গত, ১৫ জুলাই সন্ধ্যায় তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেওয়ার দাবি করে, যা দেশটির টেলিভিশনে প্রচার করা হয়। তবে সামরিক বাহিনীর সব অংশের সমর্থন না থাকায় এবং ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতায় জনগণ রাস্তায় নেমে এলে বিদ্রোহী সেনাদের উদ্যোগ ভেস্তে যায়।

সূত্র: রয়টার্স।

/এসএ/বিএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম