ভারতের পশ্চিমবঙ্গে ৯ বাংলাদেশি গ্রেফতার, চলছে জিজ্ঞাসাবাদ

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৬, ১১:৩৩আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১১:৩৩
image

পশ্চিমবঙ্গে ৯ বাংলাদেশি গ্রেফতার ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক নারীসহ ৯ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এরইমধ্যে তাদেরকে ১৪ দিনের নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, বুধবার (১৭ আগস্ট) উত্তর চব্বিশ পরগণার বাসিরহাটের গোজাডাঙ্গা সীমান্ত এলাকার কাছ থেকে ওই ৯ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বয়স ২০ এর কোটায়। বৃহস্পতিবার ৯ বাংলাদেশিকে বাসিরহাট আদালতে হাজির করা হলে তাদেরকে ১৪ দিনের নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়।  
চব্বিশ পরগণার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘তারা (গ্রেফতার বাংলাদেশিরা) অবৈধভাবে প্রবেশ করছিল। আমরা তাদেরকে ১৯৪৬ সালের ফরেইনার্স অ্যাক্টের সংশ্লিষ্ট ধারার আওতায় গ্রেফতার দেখিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কাজের জন্য ভারতের দক্ষিণাঞ্চলে যাওয়ার পরিকল্পনা করেছিল। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।’

আটককৃতদের নামও প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা হলেন-মুকুল হোসেন, শফিকুল সর্দার, রায়হান ইসলাম, মিজানুর ইসলাম, আবদুল গনি, জামশেদ গাজী, জিয়ারউল ইসলাম, হাসান আলী এবং ফাতেমা বিবি।

এ ঘটনায় তদন্ত কাজে সংশ্লিষ্টতা থাকা এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আটক বাংলাদেশিদের বেশিরভাগই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। তারা কোনও আইনি কাগজপত্র ও বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। তাদের কারও কাছে পাসপোর্টও নেই। কিভাবে তারা সীমান্ত পাড়ি দিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

জুলাইয়ের এক হিসেব অনুযায়ী ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এ বছর কেবল বাসিরহাট পুলিশই ৪৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম