রাশিয়ায় প্রথম হামলার দায় স্বীকার আইএসের

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৬, ০৫:০৩আপডেট : ২০ আগস্ট ২০১৬, ০৫:৩৮

 



রাশিয়ায় প্রথম হামলার দায় শিকার আইএসের রাশিয়ার মাটিতে প্রথম হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। কথিত আইএসের দুই হামলাকারী অস্ত্র ও দুটি কুড়াল নিয়ে মস্কোর উপকণ্ঠে পুলিশের ওপর হামলা চালান। পরে তারা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।
বুধবার রাজধানী মস্কোর কাছাকাছি বালাশিকা এলাকায় একটি ট্রাফিক পোস্টের কাছে এ হামলা চালানো হয়।
হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। একজন মারাত্মক আহত হলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
এ বিষয়ে তদন্ত কমিটি জানাচ্ছে, হামলাকারীদের একজন হামলার সময় ও অন্যজন সশস্ত্র প্রতিরোধে নিহত হন।
আইএসের বার্তা সংস্থা বৃহস্পতিবার শেষ রাতে একটি ভিডিও প্রকাশ করে যাতে দেখা যায়, হামলাকারীরা আইএস নেতা বাগদাদির কাছে নিজেদের আনুগত্য প্রকাশ করছেন।
আইএস জানায়, তাদের একজনের নাম উথমান মারডালভ ও আরেকজনের নাম সালিম ইসরাইলভ। সংগঠনটি তাদের ‘ইসলামিক স্টেটের সেনা’ বলে অভিহিত করেছে।
দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, ওই দুইজন রাশিয়ান ও আরবি মিশ্রিত ভাষায় আইএস নেতার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করছেন। ‘আল্লাহু আকবর’ বলে তাদের বক্তব্য শেষ করেন।
ভিডিওটিতে রাশিয়ায় আরও হামলার হুমকি দেওয়া হয়েছে।
এর আগে জুলাই মাসে বালাশিকায় জঙ্গি প্রচারণা চালানোর সময় রাশিয়ার নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজনকে আটক করে। হামলাকারীদের চেচেন মিলিশিয়া বলে দাবি করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী।
/এবি/

আরও পড়ুন
আলেপ্পোতে হামলা স্থগিতের ঘোষণায় রাশিয়াকে স্বাগত জাতিসংঘের

ছেলে শহীদ হওয়ায় আমরা খুশি: বুরহান ওয়ানির মা-বাবা

 

সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম