সীমান্তে পাকিস্তানি পতাকা পোড়ালো আফগান বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৬, ১৭:৩৮আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৭:৩৯
image

সীমান্তে পাকিস্তানি পতাকা পোড়ালো আফগান বিদ্রোহীরা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চমন সীমান্তে ‘ফ্রেন্ডশিপ গেইট’ নামের সীমান্ত ক্রসিংয়ে হামলা চালিয়েছে আফগান বিদ্রোহীরা। সে সময় পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়েছেন তারা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শুক্রবার বিকেলের এ ঘটনার পর থেকে আফগানিস্তান সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।  সেখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য।  বেড়ে গেছে উত্তেজনা। 


ডন-এর খবরে বলা হয়, সীমান্ত বন্ধের সিদ্ধান্তে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের রসদ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই সেনাদের জন্য পাঠানো রসদ পাকিস্তানের বন্দরগুলো হয়ে ট্রাকযোগ সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৯ আগস্ট আফগানিস্তানের ৯৭তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে দেশটির কান্দাহার প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী শহর স্পিন বোলডাক শহরে বড় একটি মিছিল বের করে আফগানরা। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে ফ্রেন্ডশিপ গেইটের কাছে এসে জড়ো হয়ে পাকিস্তান-বিরোধী স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীদের অনেকের হাতে পাকিস্তান-বিরোধী বক্তব্য লেখা প্ল্যাকার্ড ও ব্যানারও ছিল।  
এর এক পর্যায়ে তারা ফ্রেন্ডশিপ গেইট লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। এতে গেইট ভবনের কাঁচের জানালা ভেঙে যায়।
এ সময় বেলুচিস্তান নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানিদের একটি মিছিল সেখানে উপস্থিত হয়। পাকিস্তানিদের দেখে আফগানরা পাকিস্তানিদের দিকে তেড়ে আসে। এ সময় পাকিস্তানি সীমান্তরক্ষীরা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বিবেচনায় কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। 

সে সময় গেইটের কাছে দাঁড়িয়ে থাকা এক পাকিস্তানির হাত থেকে জাতীয় পতাকা কেড়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় আফগান বিক্ষোভকারীরা। তারা গেইট পেরিয়ে পাকিস্তানে প্রবেশেরও চেষ্টা করে, কিন্তু আফগানদের বিক্ষোভের সময়ই গেইটটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘পতাকা পুড়িয়ে দেওয়ার পর থেকে ফ্রেন্ডশিপ গেইটটি বন্ধ রাখা হয়েছে।’

শুক্রবার ফ্রেন্ডশিপ গেইটে মোতায়েন পাকিস্তানি কর্মকর্তা গেইটি ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ থাকবে বলে জানিয়েছেন। শীর্ষ পর্যায়ের নির্দেশ ছাড়া গেইট খোলা হবে না বলে জানিয়েছেন তারা। 

গেইট বন্ধ থাকায় আফগানিস্তান ও পাকিস্তান দুপাশেই মালবাহী শত শত ট্রাক আটকা পড়েছে। এসবের মধ্যে ন্যাটোর রসদবাহী ট্রাকও আছে।

উল্লেখ্য আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ২২শ কিলোমিটার সীমান্ত-অঞ্চল বেড়া দিয়ে ঘিরে দেওয়াকে ঘিরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ধারাবাইহক সংঘষর্ণ লেগেই আছে। প্রতিদিন ১০ হাজার থেকে ১৫ হাজার পাকিস্তানি ও আফগান এই সীমান্ত দিয়ে পারাপার করে। এদের বেশিরভাগই ব্যবসায়ী। সীমান্ত বন্ধের সিদ্ধান্তে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

/বিএ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম