তুরস্কের ওই বিয়ের অনুষ্ঠানে ‘কুর্দিদের বিপুল উপস্থিতি ছিল’

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৬, ১২:২৫আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১২:২৫
image

আহতদের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে শনিবার (২০ আগস্ট) রাতে তুরস্কের গাজিয়ানটেপের যে এলাকায় বোমা হামলা চালানো হয়েছে সে শাহিন বে এলাকাটি কুর্দি অধ্যুষিত। এমনকি যে বিয়ের অনুষ্ঠানে হামলা হয়েছে সেখানেও কুর্দিদের ব্যাপক উপস্থিতি ছিল। কুর্দিপন্থী দল পিপলস’ ডেমোক্র্যাটিক পার্টি (এইচডিপি) এর দাবির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি খবরটি জানিয়েছে। আর এর মধ্য দিয়ে গাজিয়ানটেপের ওই হামলায় আইএস-এর জড়িত থাকার সম্ভাবনা ক্রমশ জোরালো হয়ে উঠছে।
উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপের শাহিনবে এলাকার একটি বিয়ে বাড়িতে এ হামলা হয়। এ বোমা হামলায় নিহতের সংখ্যা অন্তত ৩০ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আহত হয়েছে আরও অন্তত ৯৪ জন। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার না করলেও এ ঘটনায় আইএস জড়িত থাকতে পারে বলে এরইমধ্যে তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান সন্দেহ প্রকাশ করেছেন।
হামলার পর এক বিবৃতিতে কুর্দিপন্থী দল পিপলস’ ডেমোক্র্যাটিক পার্টি (এইচডিপি) দাবি করেছে, ওই বিয়ের অনুষ্ঠানে তাদের দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। সেখানে অনেক নারী ও শিশুরও উপস্থিতি ছিল।
কুর্দি বাহিনী সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে লড়াই করায় অনেক জিহাদি সংগঠন কুর্দিদেরকে নিজেদের প্রধান প্রধান শত্রু গোষ্ঠীর একটি বলে বিবেচনা করে থাকে।

যে অনুষ্ঠানে হামলা হয়েছে সেখানে অনেক কুর্দি উপস্থিত ছিলেন
গাজিয়ানটেপের হামলা প্রসঙ্গে এরদোয়ান বলেছেন, ‘আরব, কুর্দি, তুর্কমেনের মতো বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজনের বীজ বপন করতে এবং জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিতে গাজিয়ানটেপে হামলা চালানো হয়েছে।’

তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান রবিবার এ হামলার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে একটি বিবৃতি দেন। এ হামলা আইএস চালিয়ে থাকতে পারে বলে বিবৃতিতে সন্দেহ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামী চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেন (যাকে ১৫ জুলাইয়ের অভ্যুত্থান প্রচেষ্টার জন্য দায়ী করা হয়) এর বাহিনী, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং আইএস যাদেরকে গাজিয়ানটেপের হামলাকারী বলে মনে হচ্ছে-এ তিনটি গোষ্ঠীর মধ্যে কোনও পার্থক্য নেই। হামলাকারীদের উদ্দেশ্যে আমাদের দেশ ও জাতির পক্ষ থেকে আবারও একটিই বার্তা দিচ্ছি। আর হলো-আপনারা সফল হবেন না!’

এর আগে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক এই হামলাকে বর্বরোচিত উল্লেখ করে বলেন, ‘মনে হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা।’

গত মে মাসে কুর্দি অধ্যুষিত গাজিয়ানটেপ শহরে আত্মঘাতী হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। গত জুনে ইস্তানবুল বিমানবন্দরে চালানো হামলায় নিহত হন অন্তত ৪৪ জন। ওই হামলার দায় স্বীকার না করলেও এতে আইএস-এর সংশ্লিষ্টতা ছিল বলে তুর্কি সরকার দাবি করে থাকে। সূত্র: এএফপি, এনডিটিভি, গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম