কলকাতার সুলেইমানই ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী!

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৬, ১৩:৫১আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৫:৩১
image

 

তামিম চৌধুরী নিও-জেএমবির নেতা ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরীই কলকাতায় সুলেইমান নামে পরিচিত। ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-এর বরাত দিয়ে একথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় গোয়েন্দারা জানিয়েছে, গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী চলতি বছরের এপ্রিলে কলকাতায় অবস্থান করছিল।
ভারতে আটক সন্দেহভাজন আইএস সদস্য মোহাম্মদ মশিউদ্দিন ওরফে আবু মুসার বরাত দিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, জেএমবি নেতা তামিম চৌধুরী ভারতে ভিন্ন নামে (সুলেইমান) পরিচিত। এই নামেই সে ভারতীয় জঙ্গিদের কাছে পরিচিত। কলকাতায় অবস্থানকালেই তামিম চৌধুরী বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল বলে সন্দেহ করা হচ্ছে।
উল্লেখ্য, আইএস তামিম চৌধুরীকেই বাংলাদেশে আইএস-এর প্রধান বলে দাবি করেছে। আনুমানিক ৩৫ বছর বয়সী এই ব্যক্তিকেই বাংলাদেশে আইএস প্রধান আবু ইব্রাহিম আল-হানিফ বলে ধারণা করা হচ্ছে। ২০১৩ সালে তিনি কানাডা ছাড়েন। নিরাপত্তা বিশ্লেষকরা তার পরিচয় নিশ্চিত করেছেন। প্রতিবেশী দেশগুলোর স্থানীয় জঙ্গিগোষ্ঠী এবং আইএস-এর সঙ্গে তার সংযোগ রয়েছে বলে ধারণা করা হয়। চলতি বছরে আইএস-এর কথিত প্রপাগান্ডা ম্যাগাজিন দাবিক-এ তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তামিম জেএমবি-র একাংশের প্রধান। যা নিও-জেএমবি নামে তৎপরতা চালাচ্ছে। অপর অংশের নেতৃত্বে আছে সাইদুর রহমান।

এর আগে বাংলাদেশ পুলিশের মহাপরিচালক এ.কে.এম শহীদুল হক জানিয়েছিলেন, “গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী গ্রেফতার এড়াতে ভারতে আত্মগোপন করে থাকতে পারে, এ সম্পর্কে ইতিমধ্যে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোকে আমরা সতর্ক করেছি।”

তিনি আরও বলেন, ‘তামিম চৌধুরী বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস)-এর মূল ব্যক্তি হতে পারে।’ তবে এখনও পর্যন্ত জঙ্গি হামলাগুলোয় আইএস-এর কোনও সংযুক্তি খুঁজে পাওয়া যায়নি বলে তিনি জানান।

বাংলাদেশ কর্তৃপক্ষ তামিম চৌধুরীর বিষয়ে ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং সিবিআই-কে সতর্ক করেছে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আবু মুসার বক্তব্যের পর ভারতীয় কর্মকর্তাদের ধারণা, আইএস এবং জেএমবি আঞ্চলিক জঙ্গিবাদের প্রসারে ভারতকে লুকিয়ে থাকার নিরাপদ স্থান বলে মনে করছে। তারা জঙ্গিদের ছবি এবং অন্যান্য তথ্য ইতিমধ্যে বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তাদের পাঠিয়েছেন বলেও জানিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম