সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০১৬, ০৯:০৮আপডেট : ২২ আগস্ট ২০১৬, ০৯:১১

 

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুই হামলাকারীও রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

জঙ্গিগোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পুলিশ প্রাথমিকভাবে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক মানুষসহ ১০ জন নিহত হওয়ার কথা জানায়। পরে একজন স্বাস্থ্য কর্মকর্তা দ্বিগুণের বেশি মানুষ নিহত হওয়ার কথা জানান। গালকায়ো হাসপাতালের চিকিৎসক আহমেদ ‍সুগুল জানিয়েছেন, নিহতের সংখ্যা ২০-এর বেশি। এ সংখ্যা আরও বাড়তে পারে।

হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানান চিকিৎসক আহমেদ ‍সুগুল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির আধা-স্বায়ত্তশাসিত পুন্টল‌্যান্ড রাজ্যে স্থানীয় সরকারের সদর দফতর লক্ষ‌্য করে জোড়া আত্মঘাতী হামলা চালানো হয়।

প্রত‌্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, পরপর দুটি বড় ধরনের বিস্ফোরণের পর ব‌্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন তারা। স্থানীয় বাসিন্দা হালিমা ইসমাইল রয়টার্সকে বলেছেন, ‘দুটি বড় ধরনের বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রথমটি ছিল একটি ট্রাক বোমা, এর প্রায় এক মিনিটের মধ‌্যেই আরেকটি গাড়িবোমা। ঘটনাস্থলে আমার ভাই আহত হয়েছেন।’

হামলার দায় স্বীকার করে আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব বলেছেন, ‘দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে।’

উল্লেখ্য, সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকদিন আগে হামলাস্থল পুন্টল্যান্ড রাজ্য থেকে এক আল শাবাব কমান্ডারকে গ্রেফতার করে।

/এমপি/

 

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান