যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সেনা কমান্ডার রাশিয়া ও সিরিয়ার প্রতি সাবধানবাণী উচ্চারণ করেছেন। সিরিয়ান বিমান ও কামান এক অভিযান চালানোর পর তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র কুরদিশদের সাহায্য করতে ও সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সিরিয়ার উত্তরাঞ্চলে বিশেষ বাহিনীর কিছু সদস্য পাঠায়। গত বৃহস্পতিবার এই বিশেষ বাহিনীর ঘাঁটির কাছাকাছি দুইটি সিরিয়ান এসইউ-২৪ স্থল হামলা হয়।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগর হাসাকেহতে এই ঘটনায় সিরিয়ার জটিল ও বিপজ্জনক পরিস্থিতির দিকে নির্দেশ করে, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই বিরোধী পক্ষ হয়ে যুদ্ধ করছে।
লেফটেন্যান্ট জেনারেল টাউনসেন্ড বলেন, ‘আমরা রাশিয়ানদের জানিয়েছি আমরা কোথায় আছি। তারা সিরিয়ানদের জানাতে বলেছে। আমি বলে রাখতে পারি, আক্রান্ত বোধ করলে নিজেদের প্রতিরক্ষার ভার নিজেরাই নিয়ে নেবো আমরা।’
লেফটেন্যান্ট জেনারেল টাউনসেন্ডই প্রথম সেনা কর্মকর্তা যিনি প্রকাশ্যে সিরিয়ান বাহিনীকে চ্যালেঞ্জ করলেন।
তিনি আরও বলেন, তাদের প্রধান কাজ আইএসকে চাপের মুখে রাখা। তিনি বিশ্বাস করেন মার্কিন নেতৃত্বে যৌথ বাহিনী এক বছরের মধ্যে আইএস দমন করে ফেলতে সক্ষম হবে।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
/ইউআর/








