বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ১ লাখ ৭০ হাজার ব্যারেল ন্যাপতা বিক্রির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। আগামী ২৮-৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে তা বিক্রি করা হবে। সোমবার বিপিসির কর্মকর্তার বরাত বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দরপত্র গ্রহণ শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে এবং চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এ দরপত্র এমন সময় আহ্বান করা হয়েছে যখন ন্যাপতা সরবরাহ চাহিদার চেয়ে বেশি এবং মূল্য কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।
এর আগে চলতি বছরের মে মাসে বিপিসি একই পরিমাণের এক কার্গো ন্যাপতা ০.৭৮ ডলার ছাড়ে সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছে বিক্রি করেছিল।
বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে প্রতিদিন ৩৩ হাজার ব্যারেল তেল শোধন করা হয়। যার ফলে প্রতি বছর ১.২৬ মিলিয়ন ন্যাপতা প্রতি বছর জমা হয়। উল্লেখ্য, তেল পরিশোধনের ফলে ন্যাপতা জমা হয়।
চলতি বছর বিপিসি আবুধাবির ন্যাশনাল ওয়েল কোম্পানির কাছ থেকে ৬ লাখ টন ও সৌদি অ্যারামকোর আরব লাইট কোম্পানির কাছ থেকে আরও ৬ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করবে বলে জানা গেছে।
/এএ/এসএ/








