গুজরাটে নিজ কার্যালয়ে সাংবাদিক খুন

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৬, ১৮:৪৫আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৮:৪৫
image

কিশোর দেব ভারতের গুজরাটের জুনাগড় শহরের ভানজারি চক এলাকায় একটি সংবাদপত্র কার্যালয়ে হামলা চালিয়ে এক সাংবাদিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে কিশোর দেব নামের ৫৩ বছর বয়সী ওই সাংবাদিককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। গুজরাট পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।
রাজকোট থেকে প্রকাশিত দৈনিক জয় হিন্দ-সাঁঝ সমাচার পত্রিকায় ব্যুরো চিফ হিসেবে নিয়োজিত ছিলেন কিশোর। গুজরাটের পুলিশ সুপার নিলেশ জাজাদিয়া জানান, ‘কিশোর দেবকে ছুরি দিয়ে ছয়-সাতবার আঘাত করা হয়েছে। আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড চালানো হয়ে থাকতে পারে।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হামলার সময় কিশোর তার অফিসে একা ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে চারজন দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
/এফইউ/বিএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি