ছবিতে ইতালির ভূমিকম্পের ভয়াবহতা

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৬, ১২:৩৮আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৩:২৮
image

ইতালিতে ভূমিকম্পের পর আতঙ্কিত মানুষ স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটার দিকে শক্তিশালী মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইতালির বিভিন্ন শহর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬.২ মাত্রার ওই ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রোমের উত্তর-পূর্বের রেইতি নামক একটি স্থান। এটির উৎপত্তিস্থল ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে। ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর থেমে থেমে অনুভূত হওয়া আফটার শকে এখনও কেঁপে উঠছে ইতালি। এখন পর্যন্ত সবচেয়ে তীব্র আফটার শকের মাত্রা ৫.৫। ভূমিকম্পে ইতালির আমাত্রিস শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। শহরটিতে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আমাত্রিস শহরের ধ্বংস্তূপ থেকে আরও অনেক মৃতদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আমাত্রিস শহরের মেয়র সেরজিও পিরোজ্জি বলেন ‘শহর থেকে বের হওয়ার এবং প্রবেশের সকল রাস্তা বন্ধ হয়ে গেছে। শহরের অর্ধেকই নাই হয়ে গেছে’। তিনি আরও বলেন, ‘ধবংস্তুপের নিচে মানুষ চাপা পড়েছে। ভূমিধস হয়েছে। একটি সেতুও বোধহয় ভেঙে পড়েছে’।
ছবিতে দেখে নেওয়া যাক ইতালির ভূমিকম্পের ভয়াবহতা-

আমাত্রিস শহরের ধ্বংসস্তূপ থেকে একজন আহতকে বের করে আনা হচ্ছে

 

 

ধ্বংসস্তূপে আটকা পড়াদের খুঁজছেন উদ্ধারকারীরা

 

 

উৎপত্তিস্থল থেকে ১০০ মাইল দূরে রোম শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে

 

ভূমিকম্পে আহত এক ব্যক্তি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন

 

ভূমিকম্পের পর ইতালির লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে

 

 

আকুমোলি শহরে একই পরিবারের চারজন নিহত হয়েছে

 

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম