কাবুলের আমেরিকান ইউনিভার্সিটিতে হামলায় নিহত দুই

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৬, ২৩:২০আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২৩:৩৫

আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। বুধবার বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বন্দুকধারীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।

হামলার পর ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে সেনাবাহিনী। তবে এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ক্যাম্পাসে বিস্ফোরণ ও গুলির আওয়াজ শোনা গেছে।

গোলাগুলি শুরু হলে শখানেক শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হন। তবে অনেকে ভেতরে আটকা পড়েন। আটকে পড়াদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমাদ শাহির। টেলিফোনে তিনি রয়টার্সকে জানান, তিনিসহ বিশ্ববিদ্যালয় কম্পাউন্ডে বিদেশি অধ্যাপকসহ শতাধিক শিক্ষার্থী রয়েছেন।

আহমাদ শাহির বলেন, ‘আমরা ক্লাসরুমে আটকা পড়েছি। গোলাগুলি আওয়াজ শোনা যাচ্ছে।’

সূত্র: এবিসি নিউজ, জি নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম