পুরোহিত মনে করে মুদি দোকানিকে কুপিয়েছে আইএস!

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০১৬, ১০:৩৪আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১০:৪৮
image

নরসিংদীতে চিত্তরঞ্জন আর্য্য (৪৮) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। কিন্তু আইএস ওই মুদি দোকানিকে ‘পুরোহিত’ বলে উল্লেখ করে হামলার দায় স্বীকার করেছে।

আইএস-এর দায় স্বীকার

জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সদর উপজেলার রগুনাথপুর চৈতাব এলাকায় চিত্তরঞ্জন আর্য্যের মুদি দোকানেই তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। অনলাইনে জঙ্গিবাদ পর্যবেক্ষক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তার কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে।

আমাক এজেন্সি চিত্তরঞ্জনকে ‘হিন্দু পুরোহিত’ বলে উল্লেখ করে বলেছে, ‘গতকাল যোদ্ধারা বাংলাদেশের নরসিংদী জেলায় এক হিন্দু পুরোহিতকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।’

আহত চিত্তরঞ্জন একজন মুদি দোকানি এবং তিনি রগুনাথপুর এলাকার চাঁন মোহন আর্য্যের ছেলে, পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রগুনাথপুর গ্রামের শ্রী শ্রী কালি মন্দিরের কাছেই চিত্তরঞ্জনের বাড়ি। আর বাড়ির সামনেই তার দোকান। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে দুজন মুখোশধারীসহ তিনজন তার দোকানের সামনে আসে। এসময় কোনও কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারীরা চাপাতি দিয়ে চিত্তরঞ্জনকে কুপিয়ে আহত করে। চিৎকারের শব্দ পেয়ে বাড়ি থেকে চিত্তরঞ্জনের স্ত্রী ও অপর এক নারী ঘটনাস্থলে আসেন। তারাও চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে আসতে দুর্বৃত্তরা হামলায় ব্যবহৃত চাপাতি ঘটনাস্থলে ফেলে রেখেই পালিয়ে যায়। চিত্তরঞ্জনকে প্রথমে পাঁচদোনা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, ‘হামলাকারীরা চাপাতি দিয়ে চিত্তরঞ্জনের মাথা, ঘাড়, হাত ও পেটে কুপিয়ে জখম করেছে। এদিকে মুদি দোকানি চিত্তরঞ্জনকে কেউ কেউ মন্দিরের তত্ত্বাবধায়ক, সেবায়েত বলে অপপ্রচার করে উত্তেজনা তৈরির করা চেষ্টা করছেন। যা দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত কারণে চিত্তরঞ্জনের সঙ্গে একই এলাকার কতিপয় লোকের বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে চিত্তরঞ্জনকে হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষ। এ ঘটনাটি মাথায় রেখে পাশাপাশি অন্য কেউ সুযোগ নিয়ে হামলা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’ তদন্তের পর মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ (ডিএসবি) সুপার শফিউর রহমান বলেন, ‘উদ্ধারকৃত চাপাতিটি কসাইদের ব্যবহৃত সাধারণ চাপাতির মতোই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। এরই মধ্যে সন্দেহজনক দুজনকে আটক করা হয়েছে।’

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম