ভারতে তুলার জিএম বীজ থেকে পিছু হটলো মনসান্তো

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০১৬, ২১:৫০আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ২১:৫১

ভারতে তুলার জিএম বীজ থেকে পিছু হটলো মনসান্তো তুলার জেনিটিক্যালি মডিফাইড বীজ প্রবর্তনের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল বহুজাতিক বীজ কোম্পানি মনসান্তো। তবে প্রযুক্তিগত তথ্য প্রদানের ইস্যুতে শেষ পর্যন্ত সে আবেদন প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এর মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম এ বীজ কোম্পানির সঙ্গে ভারত সরকারের দীর্ঘদিনের দূরত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

ভারতে মনসান্তো’র স্থানীয় অংশীদারের লেখা এক চিঠিতে তাদের প্রতিষ্ঠানের প্রতি সরকারের প্রস্তাবের তীব্র আপত্তি জানানো হয়।

ভারত সরকারের পক্ষ থেকে মনসান্তোর প্রতি বলা হয়েছিল, তারা যেন বাধ্যতামূলকভাবে স্থানীয় বীজ কোম্পানিগুলোর সঙ্গে তাদের প্রযুক্তি ভাগাভাগি করে।

বলা হচ্ছে, মনসান্তোর মতো একটি বহুজাতিক কোম্পানির সঙ্গে এমন বিরোধের জেরে নরেন্দ্র মোদি’র বিদেশি বিনিয়োগ আকর্ষণের যে প্রচেষ্টা সেটা বাধাগ্রস্ত হবে।

জিএম তুলাবীজ উৎপাদন থেকে সরে আসার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের কাছে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মনসান্তোর মুখপাত্র। পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্রও এ বিষয়ে সাংবাদিকদের কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বজুড়ে পরিবেশবাদীরা জিএম বীজ বা জিএম শস্যের বিরোধিতা করে আসছেন। জিএম খাদ্যশস্যের বাণিজ্যিক চাষাবাদ নিয়ে আপত্তির ক্ষেত্রে যে যুক্তিগুলো তুলে ধরা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, খাদ্যশস্যসহ বিভিন্ন জিএমও’র ওপর কোম্পানির মেধাস্বত্ব অধিকার অর্জন অর্থাৎ পেটেন্ট আগ্রাসন বা বায়োপাইরেসি, খাদ্য সরবরাহ এবং খাদ্য নিরাপত্তার ওপর বহুজাতিক এগ্রো করপোরেশনের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশঙ্কা, মানুষের স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম