ফ্রান্সে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা স্থগিত

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৬, ২১:৩৫আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ২১:৪৬

ফ্রান্সে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা স্থগিত ফ্রান্সে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, ভিলেনাভ-লুবেত শহর কর্তৃপক্ষের ওই নিষেধাজ্ঞা মানুষের চলাফেরার স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা ও কারও ব্যক্তিগত স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।

সর্বোচ্চ আদালতের এ রায় ফ্রান্সের অন্য ৩০টি শহরে বুরকিনি’র ওপর আরোপিত নিষেধাজ্ঞার ওপরও প্রযোজ্য হবে বলে মনে করা হচ্ছে। তবে আদালত ওই নিষেধাজ্ঞার বৈধতা নিয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

মুসলিম নারীদের সাঁতারের পোশাককে বুরকিনি বলা হয়। এটি মুখমণ্ডল ছাড়া নারীদের শরীরকে আবৃত রাখে। তবে সম্প্রতি রাজনৈতিক সিদ্ধান্তে ফ্রান্সের নিস শহরে বুরকিনি পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালতে আপিল করে হিউম্যান রাইটস লিগ নামে একটি এনজিও। ওই আপিলের ভিত্তিতেই বুরকিনির ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেন আদালত।

ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভালস অবশ্য বুরকিনি নিষিদ্ধ করাকে সমর্থন করেন। তিনি বলেন, ‘এটি নারীদের দাসত্বের প্রতীক।’ তবে দেশটির শিক্ষামন্ত্রী নাজাত ভালুদ বেলকাসেম বলেছেন, নারীবাদী হিসেবে বুরকিনি সমর্থন না করলেও তিনি মনে করেন এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, সম্প্রতি নিস সৈকতে শুয়ে ছিলেন এক নারী। তার পরিহিত পোশাকই পুলিশের কাছে হয়ে ওঠে তার একমাত্র পরিচয়। ওই নারী বুরকিনি পরেছিলেন। নিসে বুরকিনি নিষিদ্ধের ‘বিতর্কিত’ ঘোষণা থাকায় পুলিশ ওই নারীকে বুরকিনি খুলতে বাধ্য করে। ওই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ফ্রান্সে বুরকিনি নিষিদ্ধের বিষয়টি আলোচনায় আসে। অবশ্য ফ্রান্সের কয়েকটি অঞ্চলে আগে থেকে এ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আর নিস শহরে গত সপ্তাহেই বুরকিনির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

ফ্রান্সে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা স্থগিত

নিস শহরের ৩৪ বছর বয়সী ওই নারীর প্রকাশিত ছবিতে দেখা যায়, নিসের সৈকতে প্রমেনাদে দেজ অ্যাংলেইসে বিশ্রাম নিচ্ছিলেন। আর্মড পুলিশ তাকে ঘিরে ধরে স্কার্ফ খুলতে বাধ্য করে। ওই নারীর পরনে ছিল নীল স্কার্ফ, লেগিংস এবং টিউনিক।

তাকে পুলিশ জরিমানাও করেছে। তার জরিমানার রশিদে লেখা হয়েছে, তিনি সেক্যুলারিজম এবং ভালো নৈতিক বোধসম্পন্ন পোশাক পরেননি।

ওই নারী কেবল তার প্রথম নাম ‘সিয়াম’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে সৈকতে বসেছিলাম। আমি একটি গতানুগতিক স্কার্ফ পরেছিলাম। সাঁতার কাটার কোনও ইচ্ছাই আমার ছিল না।’

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ম্যাথিলডে কাজিন বলেন, “সবচেয়ে কষ্টের বিষয় ছিল যে, সেখানকার লোকজন ‘বাড়ি যাও’ বলে চিৎকার করছিলেন। কেউ কেউ পুলিশকে করতালি দিচ্ছিলেন। আর তার মেয়ে কাঁদছিল।”

বিশ্লেষকদের মতে, এমন নিষেধাজ্ঞা ফ্রান্সের গণতান্ত্রিক ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম