জম্মু ও কাশ্মিরের গভর্নর এন এন ভোহরাকে অপসারণ করা হতে পারে। তার পদে সাবেক স্বরাষ্ট্র সচিব অনিল বাইজালকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অনিল বাইজাল এর আগে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নির্বাহী কাউন্সিলের সদস্য ছিলেন। এই সংগঠনটি থেকে অনেককে মোদি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল করা হয়েছে।
তবে এই অপসারণ ও নিয়োগ সম্পর্কে কোন মন্তব্য করেননি আনিল বাইজাল। অনিল বাইজাল ছাড়াও বিজেপি নেতা এবং জম্মু ও কাশ্মিরের সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আতা হুসাইনকে সম্ভাব্য গভর্নর হিসেবে ভাবা হচ্ছে।
উল্লেখ্য, শনিবার জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কাশ্মির ইস্যুতে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই গভর্নর পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/








