আইসল্যান্ডে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় অগ্ন্যুৎপাত

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১৩:২২আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৫:০০

আইসল্যান্ডে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় অগ্ন্যুৎপাত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতের কবলে পড়েছে ইউরোপের দেশ আইসল্যান্ড। ১৯৭৭ সালের পর সবচেয়ে বড় কম্পনের কারণে এ অগ্ন্যুৎপাত ছড়িয়ে পড়ে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

আইসল্যান্ডের আবহাওয়া দফতর থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয়, গত সোমবার দেশটির কাতলা আগ্নেয়গিরি এলাকায় ৪ মাত্রার বেশি দুটি কম্পন অনুভূত হয়েছে।

এছাড়া আগ্নেয়গিরিতে অন্তত ১০ বারের অধিক কম্পন অনুভূত হয়েছে। কম্পনের পর সেখান থেকে এক হাজার ৪৫০ মিটার (চার হাজার ৭৫৭ ফুট) পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত ও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

এর আগে ১৯৯৫ এবং ১৯৯৯ সালে কাতলা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল। এর কোনোটিরই ব্যপ্তি ১০ কিলোমিটারের বেশি ছিল না।

এ আগ্নেয়গিরিতে এর আগে সর্বশেষ সবচেয়ে বড় অগ্ন্যুৎপাত ঘটেছিল ১৯১৮ সালে। ওই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ সপ্তাহেরও বেশি সময় লেগেছিল।

২০১০ সালে আইসল্যাণ্ডের ইজাফজালাজোকুল আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এতে তখন ইউরোপজুড়ে লক্ষাধিক ফ্লাইট বাতিল করা হয়। ঐতিহাসিকভাবে কাতলায় অগ্ন্যুৎপাতের এক বা দুই বছরের মধ্যে এখানে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

ইউরোপে সম্প্রতি আরও কম্পনের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ইতালির মধ্যাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত হন অন্তত ২৫০ জন। সূত্র: ইন্ডিপেনডেন্ট।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম