দক্ষিণ এশিয়ার ভূগর্ভস্থ পানির ৬০ ভাগই অতিমাত্রায় দূষিত!

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১৩:৫৫আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৪:৪৮
image

প্রতিবছর ১৫ থেকে ২০ মিলিয়ন কূপ পরিমাণ পানি শোষিত হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং নেপালের নদী অববাহিকায় ৭৫ কোটি মানুষের চাহিদা পূরণকারী ভূগর্ভস্থ পানির ৬০ ভাগই পানযোগ্য কিংবা চাষাবাদে ব্যবহার উপযোগী নয়। সিন্ধু ও গঙ্গা নদীর নামে নামকরণকৃত এ ইন্দো-গাঙ্গেয় অববাহিকার ভূগর্ভস্থ পানির জন্য সবচেয়ে বড় হুমকি দূষণ। লবণাক্ততা আর আর্সেনিকের উপস্থিতিই এখানকার পানিকে অতিমাত্রায় দূষিত করে তুলেছে।
ন্যাচার জিওসায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা এমন দাবি করেছেন। ২০০০ থেকে ২০১২ সাল পর্যন্ত এ অঞ্চলের ভূগর্ভস্থ পানির মাত্রা ও গুণাগুণ নিয়ে স্থানীয় রেকর্ডের ভিত্তিতে নতুন গবেষণাটি করা হয়েছে।
গবেষকদের দাবি, ভূগর্ভের ২০০ মিটার গভীরে অর্থাৎ অববাহিকায় সংরক্ষিত থাকা ভূগর্ভস্থ পানির ২৩ শতাংশ খুবই লবণাক্ত এবং ৩৭ শতাংশ আর্সেনিকযুক্ত।
বৈশ্বিকভাবে ভূগর্ভ থেকে টাটকা পানি হিসেবে উত্তোলনকৃত পানির প্রায় এক চতুর্থাংশই নেওয়া হয় ইন্দো-গাঙ্গেয় অববাহিকা থেকে। পানির পরিমাণ হ্রাস পাওয়ার উদ্বেগের পরও প্রতিবছর ওই অববাহিকা থেকে ১৫ থেকে ২০ মিলিয়ন কূপ পরিমাণ পানি শোষিত হচ্ছে।
গবেষণায় দেখা গেছে অ্যাকুয়িফায়ারের প্রায় ৭০ শতাংশ জুড়ে পানির পরিমাণ বাড়ছে কিংবা স্থিতিশীল আছে। আর অ্যাকুয়িফায়ারের বাকি ৩০ শতাংশ এলাকায় পানির পরিমাণ কমছে।   

যাচ্ছেতাই ভাবে কৃষিকাজে সেচের ব্যবহার এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থাসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট এ দুই কারণেই ভূগর্ভস্থ পানি লবণাক্ত হতে পারে। পানিতে আর্সেনিকের উপস্থিতিও প্রাকৃতিক। তবে সার ব্যবহার ও খনির কারণে এর মাত্রা বেড়েছে। গবেষকরা বলছেন, অঞ্চলটিতে পানযোগ্য পানির মধ্যে আর্সেনিকের বিষাক্তা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম