সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১৭:১৪আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৭:১৫

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মঙ্গলবার মোগাদিসুতে দেশটির প্রেসিডেন্টের বাসভবন সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণ ঘটানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হামলায় নিহতদের মধ্যে কয়েকজন সেনাসদস্যও রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে ওই এলাকায় অবস্থিত দুটি হোটেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন আল শাবাব।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন। এছাড়া বিস্ফোরণের পর গুলির শব্দও শোনা গেছে।

ইব্রাহিম মোহাম্মদ নামের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, এসওয়াইএল হোটেল এলাকার কাছে বিস্ফোরণ ঘটানো হয়। এটি প্রেসিডেন্সিয়াল প্যালেসের মূল চেকপয়েন্ট।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ছবিতে ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

সোমালিয়ায় সম্প্রতি আল শাবাবের কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বলে মনে  করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে দেশটিতে আল শাবাবের অন্য এক হামলায় নিহত হন অন্তত ১০ জন।

/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম