মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিং: কেরির বাংলাদেশ সফর নিয়ে বলতে অনাগ্রহ

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০১৬, ১২:৫৪আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৪:৪১
image

প্রেস ব্রিফিং করছেন জন কারবি অন্যদিনের মতো মঙ্গলবারও (৩০ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিং-এ অংশ নেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবি। তুরস্ক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের পাশাপাশি ওই ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফরের পর এটাই মার্কিন পররাষ্ট্র দফতরের প্রথম প্রেস ব্রিফিং।
আর সে কারণেই কারবির কাছে এক সাংবাদিক জানতে চান, জন কেরির বাংলাদেশ সফরের সময় বড় কোনও বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা কিংবা কিছু ঘোষণা দেওয়া হয়েছে কিনা। ওই সাংবাদিক আরও বলেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াইসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন।
তবে জন কেরির বাংলাদেশ সফর নিয়ে বেশি কিছু বলতে কারবির মধ্যে খানিকটা অনাগ্রহ দেখা গেল। তার মতে, জন কেরির বাংলাদেশ সফর নিয়ে বেশ কিছু বিবৃতি দেওয়া হয়েছে এবং সংবাদ সম্মেলন হয়েছে। এ প্রসঙ্গে কথা বললে সেগুলোরই পুনরাবৃত্তি হবে বলে ইঙ্গিত দেন কিরবি।
জন কেরি
তিনি বলেন, ‘পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র মার্ক টোনার বাংলাদেশ সফরের সময় জন কেরির সঙ্গে ছিলেন। কেরি বাংলাদেশে যতগুলো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সেগুলোর প্রত্যেকটি নিয়েই ধারাবাহিকভাবে বিবৃতি দেওয়া হয়েছে। কেরি নিজেও সংবাদ সম্মেলন করেছেন। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা জানার জন্য আমি আপনাদেরকে সেই বিবৃতিগুলো পড়ে দেখার আহ্বান জানাই। তবে এরপরও যদি আপনারা জানতে চান তবে মোটের ওপর আমি বলতে পারি, তারা সন্ত্রাসবাদবিরোধী পদক্ষেপ, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারজনিত অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। জন কেরি বাংলাদেশের কাছে আমাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। জানিয়েছেন, এ ধরনের অগ্রগতি চলমান থাকতে হবে এবং ভবিষ্যতে তা আরও সমৃদ্ধ করতে হবে। এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। তারপরও আমি আপনাদের বলব, জন কেরির বাংলাদেশ সফরে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানতে আপনারা আমাদের ওয়েবসাইট দেখতে পারেন।’

উল্লেখ্য, গত সোমবার (২৯ আগস্ট) একদিনের সফরে বাংলাদেশে আসেন জন কেরি। বাংলাদেশের পর ভারত সফর করেন এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইট

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম