ভারতের তামিল নাড়ু রাজ্যের নারীরা এখন থেকে নয় মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন।তবে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি চাকুরিজীবী নারীদের ক্ষেত্রেই কেবল মাতৃত্বকালীন ছুটি ছয় মাস থেকে বাড়িয়ে নয় মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা বলেন, ‘২০১১ সালে মাতৃত্বকালীন ছুটি ৯০ দিন থেকে বৃদ্ধি করে ছয় মাস করা হয়েছে। এখন সরকার একে আরও বাড়িয়ে নয় মাস করার সিদ্ধান্ত নিয়েছে।’
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী জয়ললিতা আরও জানান, প্রসূতি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের লোকবল ও কারিগরি সুবিধা বৃদ্ধি করার জন্য ১৩১ দশমিক ৪৩ কোটি রুপির এক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/ইউআর/








