পাকিস্তানের আদালত প্রাঙ্গণ ও খ্রিস্টান কলোনিতে বোমা হামলা, নিহত ১৭

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৮
image

পাকিস্তানে সতর্ক পাহারায় সেনাবাহিনী পাকিস্তানের পেশাওয়ারে এবং মারদানে শুক্রবার (২ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জনেরও বেশি। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে। জঙ্গি গোষ্ঠী জামাতুল আহরারের পক্ষ থেকে দুটি হামলারই দায় স্বীকার করা হয়েছে। 
ডনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে মারদানের দায়রা জজ আদালতে বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছে। পুলিশ জানায়, একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরিত করার পর নিজের শরীরে বাঁধা বোমাগুলোর বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। ঘটনার পর মারদান এলাকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
২০১৪ সালে জার্ব-ই-আজাব নামের জঙ্গিবিরোধী অভিযানের অগ্রগতি তুলে ধরে পাকিস্তানের সেনা প্রধানের বক্তব্য দেওয়ার একদিন পরই এ হামলা হলো।
মারদানের আদালতে হামলার কয়েক ঘণ্টা আগে পেশাওয়ারের একটি খ্রিস্টান কলোনিতে হামলা হয়। ওই ঘটনায় চার হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টায় এ আত্মঘাতী হামলাটি চালায় জঙ্গিরা। এলাকাটি আফগান-পাক সীমান্তে ওয়ারসাক বাঁধের কাছে।

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক