পাকিস্তানের আদালত ও খ্রিস্টান কলোনিতে হামলায় জামাতুল আহরারের দায় স্বীকার

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৫
image

শুক্রবার মারদানের দায়রা জজ আদালত প্রাঙ্গণে বোমা হামলা হয় পাকিস্তানের পেশাওয়ারে এবং মারদানে শুক্রবার (২ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে চালানো দুটি বোমা হামলারই দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জামাতুল আহরার। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে। ওই দুই হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জনেরও বেশি।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে মারদানের দায়রা জজ আদালতে প্রাঙ্গণে বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছে। পুলিশ জানায়, একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরিত করার পর নিজের শরীরে বাঁধা বোমাগুলোর বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। ঘটনার পর মারদান এলাকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানে সতর্ক পাহারায় সেনাবাহিনী
২০১৪ সালে জার্ব-ই-আজাব নামের জঙ্গিবিরোধী অভিযানের অগ্রগতি তুলে ধরে পাকিস্তানের সেনা প্রধানের বক্তব্য দেওয়ার একদিন পরই এ হামলা হলো। তাছাড়া সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে আইনজীবীদের লক্ষ্য করে বিভিন্ন সময়ে হামলা চালানো হচ্ছে। গত মাসেও কোয়েটার একটি হাসপাতালে নিহত আইনজীবীর মরদেহ দেখতে যাওয়া আইনজীবীদের লক্ষ্য করে বোমা হামলা হয়েছিল। ওই হামলায় ৭৩ জন নিহত হয়। এর মধ্যে বেশিরভাগই আইনজীবী। জামাতুল আহরারের পক্ষ থেকে ওই হামলারও দায় স্বীকার করা হয়েছিল।
শুক্রবার (২ সেপ্টেম্বর) মারদানের আদালতে হামলার কয়েক ঘণ্টা আগে পেশাওয়ারের একটি খ্রিস্টান কলোনিতে বন্দুকধারীর হামলা হয়। ওই ঘটনায় চার হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টায় এ আত্মঘাতী হামলাটি চালায় জঙ্গিরা। এলাকাটি আফগান-পাক সীমান্তে ওয়ারসাক বাঁধের কাছে।

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম