ফুসফুসে ‘গুরুতর সংক্রমণ’ নিয়ে থাইল্যান্ডের রাজা হাসপাতালে

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৫

ফুসফুসে ‘গুরুতর সংক্রমণ’ নিয়ে  থাইল্যান্ডের রাজা হাসপাতালে

থাইল্যান্ডের রাজা ফুসফুসের ‘গুরুতর সংক্রমণ’-এ আক্রান্ত হয়েছেন। রয়েল প্যালেস জানিয়েছে, রাজা ভূমিবল আদুলাদেজকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রয়েল প্যালেসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ভূমিবলের বুকে থাকা সংক্রামণ গুরুতর রূপ নেয়ায় তাকে ব্যাংককের একটি হাসপাতালে নেয়া হয়। এই রাজার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং তার সংক্রামণ ঠেকাতে এন্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে।

রয়েল প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজার রক্তচাপ হঠাৎ কমে যায়। তার জ্বর হয় এবং এরপর শ্বাস কষ্ট শুরু হয়। এ কারণেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গেছে, রাজার কিডনি বিষয়ক সমস্যাও দেখা গেছে।

তবে শুক্রবার তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। কিন্তু সার্বিক পর্যবেক্ষণের জন্য এখনও হাসপাতালে আছেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে জন্ম নেন থাইল্যান্ডের বর্তমান রাজা। ১৭৮২ সাল থেকে ক্ষমতাসীন ও থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘস্থায়ী চক্রি রাজবংশের নবম রাজা তিনি। ৯ জুন, ১৯৪৬ তারিখে তাঁর রাজ্যাভিষেক ঘটে। থাইল্যান্ডের অধিকাংশ নাগরিকই তাঁকে মহারাজা হিসেবে সম্বোধন করে থাকেন। এরফলে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী বর্তমান রাষ্ট্রপ্রধানসহ থাইল্যান্ডের ইতিহাসে দীর্ঘস্থায়ী রাজা হিসেবে পরিচিতি পেয়েছেন।

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম