আফগানিস্তানে বাস ও তেলের ট্যাংকারের সংঘর্ষ, নিহত অন্তত ৩৬

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৬
image

আফগানিস্তানের ম্যাপ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি তেলের ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাসটি কান্দাহার থেকে কাবুল যাচ্ছিল। সেসময় জাবুল প্রদেশের জিলদাক এলাকায় তেলের ট্যাংকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তবে অনেকের শরীর পুরোপুরি পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। আহতদেরকে জাবুলের রাজধানী কালাত এবং কান্দাহার প্রদেশের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জাবুলের প্রাদেশিক সরকারের মুখপাত্র গুল ইসলাম সেয়াল ওই দুর্ঘটনার জন্য গাড়ি দুটির চালককে দায়ী করেছেন। তার দাবি, চালকরা বেপরোয়াভাবে গাড়িগুলো চালাচ্ছিল।
উল্লেখ্য, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা এবং নড়বড়ে গাড়ি চলাচলের কারণে আফগানিস্তানে অনেক মানুষকে দুর্ঘটনায় প্রাণ হারাতে হচ্ছে। তাছাড়া কাবুল-কান্দাহার সড়কটি জঙ্গি তৎপরতা কবলিত। আর সেকারণে জঙ্গিদের এড়াতে ওই এলাকায় অনেকসময় গাড়ির গতি বাড়িয়ে দেয় চালকরা। গত মে মাসে গজনী প্রদেশের হাইওয়েতে দুটি বাস আর একটি তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষে ৭৩ জনের প্রাণহানি হয়েছিল। ২০১৩ সালের এপ্রিলে একই ধরনের দুর্ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানি হয়।

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম