ছোট দোকানের চেয়েও কম কর দেয় অ্যামাজন-ফেসবুক: অস্ট্রিয়া

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ০০:৪১
image

অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেছেন, দেশটির সবচেয়ে ছোট সসেজের দোকানটি থেকেও কম কর দেয় অ্যামাজন বা স্টারবাকস-এর মতো বহুজাতিক কোম্পানি। তিনি গুগল, ফেসবুকের মতো ইন্টারনেট জায়ান্টদেরও স্বল্প কর দেওয়ার সমালোচনা করেন।

অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্ন

শুক্রবার দের স্ট্যান্ডার্ড পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্ন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভেনিসের প্রতিটা ক্যাফে, প্রতিটা সসেজের দোকান বহুজাতিক কোম্পানির চেয়ে বেশি কর প্রদান করে।’ তিনি আরও বলেন, এই কথা স্টারবাকস, অ্যামাজন, ফেসবুক বা গুগলের মতো কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য।

সম্প্রতি আয়ারল্যান্ডে ব্যবসায়িক অনিয়মের জন্য ইউরোপীয় ইউনিয়নের অ্যাপল-কে ১৩ বিলিয়ন ইউরো জরিমানা করারও প্রশংসা করেন কার্ন। তবে অ্যাপল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক ইইউ-র সিদ্ধান্তকে ‘রাজনৈতিক’ বলে উল্লেখ করেছেন।

ওই সাক্ষাৎকারে কার্ন বহুজাতিকদের অল্প কর দেওয়ার সুযোগ রাখা ইইউ দেশগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ বা মালটার মতো দেশগুলো যা করছে, তা বাদ বাকি ইউরোপীয় অর্থনীতির প্রতি সংহতি প্রকাশ করে না।’

ওই বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকির সমালোচনায় ক্ষমতাসীন মধ্য-বামপন্থী নেতা কার্ন বলেন, ‘তারা প্রচুর মাত্রায় বিজ্ঞাপনী প্রচারণা চালায়, যার প্রভাব পড়ে অর্থনীতিতে। কিন্তু অস্ট্রিয়ায় এজন্য তারা কর্পোরেশন করও দেয় না, বিজ্ঞাপনী করও দেয় না।’

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম