আত্মঘাতী হামলায় কাশ্মিরকে ভারতীয় সেনাবাহিনীর কবরস্থানে পরিণত করার ঘোষণা

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৫

আত্মঘাতী হামলায় কাশ্মিরকে ভারতীয় সেনাবাহিনীর কবরস্থানে পরিণত করার ঘোষণা

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে শ্রীনগরে রবিবার শুরু হওয়া ‘সর্বদলীয় শান্তি আলোচনা’কে শনিবারই নিস্ফল বলে আখ্যা দিয়েছেন কাশ্মিরের স্বাধীনতার দাবিতে সংগ্রামরত সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদীন। নতুন হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন ঘোষণা করেছেন, তিনি কাশ্মির প্রসঙ্গে কোন রকম শান্তিপূর্ণ আলোচনার পথ রুদ্ধ করে দেবেন। শনিবার তিনি আত্মঘাতী বোমা হামলাকারীদের দিয়ে কাশ্মিরে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কাশ্মিরকে ভারতীয় সেনাসদস্যদের কবরস্থানে পরিণত করারও প্রত্যয় ব্যক্ত করেন এই নেতা।

শান্তিপূর্ণ আলোচনার যে কোন সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সালাহউদ্দিন বলেন, কাশ্মির সংকটের সমাধানে জঙ্গিবাদের কোন বিকল্প নেই। তিনি বলেন, ‘কাশ্মিরের নেতারা, হিজবুল সদস্যরা এবং জনগণ, সকলেই জানেন শান্তিপূর্ণ আলোচনার কোন পথ নেই।’

তিনি বলেন, ‘লক্ষ্য নির্ধারণ করে সশস্ত্র সংগ্রাম শুরু করা ছাড়া আর কোন পথ খোলা নেই।’    

পাকিস্তান অধ্যুষিত কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে বাইলা নূর শাহ এলাকায় নিজ কার্যালয়ে বসে টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকার দেন সালাহউদ্দিন। মুজাফফরাবাদ শহরটি লাইন অব কন্ট্রোলের ২২ কিলোমিটার পূর্বে ঝিলাম ও নিলাম নদীর তীরে অবস্থিত।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে এই শহরের দূরত্ব ১২৫ কিলোমিটার।

সালাহউদ্দিন একই সঙ্গে ইউনাইটেড জিহাদ কাউন্সিলেরও প্রধান। তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রসঙ্গে বলেন, ‘তারা যত বেশি সেনা মোতায়েন করবে, বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন ততই জোরদার হবে। স্বাধীনতাকামীদের আত্মত্যাগ বৃথা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদেরও আমাদের শক্তি প্রদর্শন করতে হবে।’

কাশ্মিরে নির্বাচন প্রক্রিয়া একটি অর্থহীন দেখানেপনা ছাড়া কিছুই নয়, এই দাবি করে সালাহউদ্দিন বলেন, ‘আমরা যে হাতে অস্ত্র তুলে নিয়েছি তার অন্যতম প্রধান কারণ এমন অর্থহীন, লোকদেখানো ও কারচুপির নির্বাচন।’

উল্লেখ্য, এখন সশস্ত্র সংগ্রামের পথ গ্রহণ করলেও সালাহউদ্দিন ১৯৮৭ সালে জম্মু ও কাশ্মিরের নির্বাচনে অংশ নেন। তিনি মুসলিম ইউনাইটেড ফন্টের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরে তিনি পাকিস্তানে চলে যান এবং পাকিস্তান তাকে সমাদরে গ্রহণ করে ইউজেসি প্রধানের দায়িত্ব দেয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/বিএ/    

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম