থাইল্যান্ডে স্কুলের পাশে বিস্ফোরণে বাবা-মেয়ে নিহত

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:১১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:২০

থাইল্যান্ডে স্কুলের পাশে বিস্ফোরণে বাবা-মেয়ে নিহত থাইল্যান্ডের মালয়েশিয়া সীমান্তবর্তী একটি স্কুলের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মায়েঙ্গ ওয়াবা নামের এক ব্যক্তি ও তার চার বছরের শিশুকন্যা নিহত হয়েছেন। বিস্ফোরণে সেনা ও পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে আটজন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফক্স নিউজ।
মঙ্গলবার সকালে নারাথিওয়াত প্রদেশের একটি স্কুলের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নোপাদন কিংথং বলেন, বিস্ফোরণে মায়েঙ্গ ওয়াবা ও তার কন্যা নিহত হয়েছেন।
তিনি জানান, মায়েঙ্গ ওয়াবা তার কন্যাকে কিন্ডারগার্টেনে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এখনও পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
থাইল্যান্ডে সম্প্রতি হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গতমাসে দেশটির পর্যটন শহর হুয়া হিন এবং ফুকেটে সিরিজ বোমা হামলায় অন্তত চারজন নিহত হন। দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর পাত্তানিতেও বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে।
/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম