পাকিস্তানের পাঞ্জাব রাজ্যে নারীর চলাফেরার স্বাধীনতা বৃদ্ধি করতে এবং অর্থনৈতিক ও লৈঙ্গিক বৈষম্য দূর করতে নারীদের জন্য মোটরবাইক চালনা প্রশিক্ষণ চালু করা হয়েছে।সরকারি এই প্রকল্পের অধীনে বৃহস্পতিবার পাঞ্জাব রাজ্যের সারগোধা নগরীতে এক মোটরসাইকেল র্যালিতে অংশ নেন ৩৫ জন নারী।
এ বছর জানুয়ারিতে আরম্ভ হওয়া এই প্রকল্পে সহায়তা দিয়েছে ইউএন উইমেন পাকিস্তান। ইউএন উইমেন পাকিস্তানের প্রতিনিধি হিসেবে বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে অংশ নেন সুইডিশ রাষ্ট্রদূত ইনগ্রিদ জোহানসন। এ ছাড়াও স্থানীয় পুলিশ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উইমেন অন হুইলস নামের এই প্রকল্পটি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর একটি বিশেষ পর্যবেক্ষণ দলের অধীনে রয়েছে। এই প্রকল্প ক্রমে রাজ্যের ৩৬টি জেলাতেই চালু করা হবে বলে জানায় সরকারি সূত্র।
সূত্র আল জাজিরা
/ইউআর/








