ট্রাম্পের সমর্থনে সাবেক মার্কিন সেনা কর্মকর্তাদের খোলা চিঠি

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১০
image

এক খোলা চিঠিতে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত ৮৮ জন জেনারেল ও অ্যাডমিরাল ট্রাম্পের সমর্থনে এই চিঠি লিখেছেন।

ডোনাল্ড ট্রাম্প

মেজর জেনারেল সিডনি শাচনাউ, এবং রিয়ার অ্যাডমিরাল চার্লস উইলিয়ামসের উদ্যোগে জনসম্মুখে ওই চিঠিটি প্রকাশ পায়। সিউনি শাচনাউ হলোকাস্টে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি যিনি মার্কিন সেনাবাহিনীর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর  রিয়ার অ্যাডমিরাল চার্লস উইলিয়ামস লিজন অব ম্যারিট জয়ী সেনা কর্মকর্তা।

খোলা চিঠির মাধ্যমে ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণার সময় শাচনাউ বলেন, ‘প্রেসিডেন্ট হওয়ার মত মানসিক শক্তি তার আছে।‘ আর উইলিয়ামস-এর মন্তব্য, ‘এই চিঠিই ইঙ্গিত দেয়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিন্টনের চেয়ে বেশি আস্থাভাজন বলে মনে করেন শীর্ষ সেনাকর্মকর্তারা। ’

চিঠিতে তারা বলেন, ‘ট্রাম্প আমাদের সেনাবাহিনী পুনর্গঠন, সীমান্ত নিরাপত্তা, আধিপত্যবাদী ইসলামী শত্রুদের পরাস্থ করা এবং দেশে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।’ ‘পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আমরা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন’ করার কারণ হিসেবে তারা আরও বলেন, ‘মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত শীর্ষ নেতা হিসেবে আমাদের বিশ্বাস, এ পরিবর্তন এমন একজন মানুষের দ্বারাই সম্ভব যিনি আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলতে চান না। যিনি আমাদের দেশের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তি ও সংগঠনকে বিশ্বজুড়ে বিস্তৃত হতে দেওয়ার  সঙ্গে  জড়িত নন অথবা যথেষ্ট ভাবে দায়ী নন।’

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে খোদ রিপাবলিকান দলের অনেক প্রভাবশালী নেতারই ট্রাম্পকে পছন্দ নয়। তাদের অনেকেই প্রকাশ্যে ট্রাম্পের প্রতি আস্থা না থাকার কথা প্রকাশ করেছেন। এ অবস্থায় শীর্ষ সাবেক সো কর্মকর্তাদের সমর্থনে দারুণ খুশি ট্রাম্প। উচ্ছ্বসিত ট্রাম্প বলেন, ‘সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এত জন বিশিষ্ট নেতার সমর্থন পাওয়া সত্যিই দারুণ সম্মানের।’ তিনি আরও বলেন, ‘আমি তাদের প্রত্যেককে দেশের প্রতি তাদের সেবা ও পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আমার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, এনবিসি ও সার্ভে মাঙ্কির সর্বশেষ জরিপ অনুযায়ী মার্কিন সামরিক বাহিনীতে বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থনের হার বেশি।সামরিক বাহিনীর ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের থেকে ১৯ পয়েন্ট এগিয়ে রয়েছেন ট্রাম্প। হিলারির প্রতি ৩৬ শতাংশ সমর্থনের বিপরীতে ট্রাম্প উপভোগ করছেন ৫৫ শতাংশ সমর্থন।

ওদিকে, সম্প্রতি অবসরপ্রাপ্ত অপর ৯৫ জন জেনারেল ও অ্যাডমিরাল হিলারিকে সমর্থন জানিয়েছেন বলে নিশ্চিত করে গতকাল ক্লিনটন প্রচারণা শিবির।

এনবিসি’র জরিপে দেখা গেছে, ট্রাম্প সামরিক বাহিনী সংশ্লিষ্টদের বেশির ভাগ সমর্থন পেলেও, পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রসঙ্গে হিলারিকেই সমর্থন করেছেন বেশির ভাগ মার্কিনি।

সূত্র: বিবিসি, গার্ডিয়ান, এনবিসি

/বিএ/

আপ- /এসএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান