যে কোনও সময় পারমাণবিক পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া: দাবি দক্ষিণের

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৭
image

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা দাবি করেছেন, উত্তর কোরিয়া আরও পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছে। যে কোনও সময় সেই পরীক্ষা চালানো হতে পারে।

শুক্রবারের পরীক্ষাটিকে উত্তর কোরিয়ার এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী পরীক্ষা বলে মনে করা হচ্ছে

শুক্রবার উত্তর কোরিয়া সফলভাবে তাদের পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এর শক্তি ১০ কিলোটিন। দক্ষিণ কোরিয়া এটিকে উত্তর কোরিয়ার এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী পরীক্ষা বলে অভিহিত করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুন স্যাং-গিউন এক বিবৃতিতে জানিয়েছেন, যে স্থানে পঞ্চম পরীক্ষাটি করা হয়েছে, সেখানে আরেকটি ভূগর্ভস্থ অব্যবহৃত টানেল রয়েছে। উত্তর কোরিয়া যে কোনও সময় ষষ্ঠ পরীক্ষাটি চালাতে পারে।

দক্ষিণ কোরিয়া সরকারের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়ানহপ জানিয়েছে, উত্তর কোরিয়া পরবর্তী পারমাণবিক পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পাঙ্গি-রি নামক স্থানে যেখানে পঞ্চম পারমাণবিক পরীক্ষাটি চালানো হয়েছিল। তার কাছেই একটি অব্যবহৃত টানেলে পরবর্তী পারমাণবিক পরীক্ষাটি চালানো হতে পারে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দারা এ বিষয়ে নজরদারি চালাচ্ছে ইয়ানহপ জানিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিন জং উন

উত্তর কোরিয়া পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালানোর পর দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করার ব্যাপারে একমত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার এক রুদ্ধদ্বার বৈঠকে নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কঠোর নিন্দা জানায়। নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সনদের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, একটি নতুন নিষেধাজ্ঞা আরোপের খসড়া প্রস্তাবের কাজ শুরু করতে একমত হয়েছে।

চলতি বছরের ৬ জানুয়ারি চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে তিন দফায় পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং। ২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর উ. কোরিয়ার ওপর এ পর্যন্ত পাঁচবার নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম