অর্ধেকেরও বেশি ব্রিটিশ স্কুলছাত্রী যৌন নিপীড়নের শিকার

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:২১
image

যৌন নিপীড়নের শিকার হচ্ছে ব্রিটেনের স্কুলছাত্রীরা ব্রিটিশ পার্লামেন্ট কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে অর্ধেকেরও বেশি স্কুলছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর জন্য ‘লিঙ্গীয় শিক্ষা’র আবশ্যকতা তুলে ধরা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, প্রতিদিনই যৌন হেনস্থা হওয়াটা মেয়েদের জীবনের অংশ হয়ে উঠেছে। ১৬ থেকে ১৮ বছর বয়সী এক-তৃতীয়াংশ মেয়েদেরই তাদের ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করা হয় বলে প্রতিবেদনে উঠে আসে।
যৌন নিপীড়নের বিরুদ্ধে কাজ করা দাতব্য সংগঠন রেপ ক্রাইসিস-এর ক্যাটি রাসেল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আজ যারা এই পরিসংখ্যান পড়ছেন বা শুনছেন, তারা কেউ যৌন নিপীড়নের ভয়াবহতা এড়িয়ে যেতে পারবেন না।’
স্কুলছাত্রীরা পার্লামেন্ট কমিটিকে জানিয়েছে, যৌন নিপীড়নের অভিযোগ করেও লাভ হয় না। এ নিয়ে কোনও শাস্তি দেওয়া হয় না। পার্লামেন্ট কমিটির প্রধান মারিয়া মিলার বলেন, শিক্ষকরা প্রায়শই যৌন নিপীড়নের অভিযোগকে ‘কেবল বিদ্রুপ’ বলে উল্লেখ করে থাকেন।
১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের প্রায় তিন-চতুর্থাংশই প্রতিনিয়ত মেয়েদের ‘যৌন নিপীড়ক গালি’ দিতে শুনে থাকে বলে কমিটিকে জানিয়েছে। ক্ষমতাসীন রক্ষণশীল পার্টির পার্লামেন্ট সদস্য মিলার এই সমস্যা সমাধানে ‘কোনও কার্যকর পরিকল্পনা’ না থাকার জন্য শিক্ষা বিভাগকে দায়ী করেছেন।

বর্তমান ব্রিটিশ পাঠক্রম অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ‘যৌন স্বাস্থ্য শিক্ষা’ বাধ্যতামূলক। তবে সেখানে সম্পর্ক এবং যৌন সচেতনতা সম্পর্কে পড়ানো হয় না। প্রতিবেদনে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর জন্য ‘লিঙ্গীয় শিক্ষা’র আবশ্যকতা তুলে ধরা হয়।

সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, শিক্ষা বিভাগ ওই প্রতিবেদনের সুপারিশসমূহ বিবেচনা করবে। তিনি আরও বলেন, ‘স্কুল হওয়া উচিত নিরাপদ স্থান, সেখানে অপরাধের ঘটনা কদাচিৎ ঘটতে পারে। কিন্তু এতে তরুণরা নিপীড়ন এবং সহিংসতার শিকার হতে পারে না।’    

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম