কানাডায় প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা নিয়ে অনিশ্চয়তায় প্রবাসীরা

সদেরা সুজন, কানাডা
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৮

শেখ হাসিনা চারদিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার কানাডায় পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে কানাডা আওয়ামী লীগ। সঙ্গে আছেন কানাডা আওয়ামী লীগও। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আদৌ সংবর্ধনা দেওয়া যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১৫ থেকে ১৮ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়লে থাকবেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি প্রবাসীদের সঙ্গে কোনও মতবিনিময় করবেন কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা নেই। ঘোষণা না থাকলেও ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় হোটেল অমনীর বলরুমে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে কানাডা আওয়ামী লীগ। এ জন্য পোস্টারও ছাপিয়েছে তারা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কানাডা আওয়ামী লীগের পোস্টার প্রধানমন্ত্রী নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন কিনা, তা জানতে একাধিকবার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। তবে হাইকমিশনার মিজানুর রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি এ ব্যাপারে পরে কথা বলবেন বলে জানিয়েছেন; অনুরোধ করেছেন বাংলাদেশে যোগাযোগ করতে।

প্রধানমন্ত্রীর এপিএস জাহাঙ্গীর আলমকে ফোন করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কানাডা সফরের সব কর্মসূচি নিয়ন্ত্রণ করছে কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।’ এ কারণে তিনি তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া বলেন, ‘বাংলাদেশে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেছিলেন, হাই কমিশনারের মাধ্যমে যোগাযোগ করে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করতে। সে ভাবেই আয়োজন করা হয়েছিল। কিন্তু এখন নিরাপত্তাজনিত কারণে দূতাবাস থেকে পরিষ্কারভাবে কোনও সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না। তবে আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে।’

কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন বলেন, ‘হতাশ হওয়ার কারণ নেই। বড় পরিসরে সভা না হলেও কানাডায় বসবাসরত দলীয় নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে।’

/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম