অস্ত্রবিরতি শেষে আলেপ্পোতে বিমান হামলায় নিহত ৩২

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৩
image

এক সপ্তাহের ‘ভঙ্গুর’ অস্ত্রবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী এবং রাশিয়া আলেপ্পোতে বিমান হামলা চালিয়েছে।

আলেপ্পোতে সিরিয়া ও রাশিয়ার বিমান হামলা

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে অস্ত্রবিরতি শেষ হওয়ার পর সোমবার আলেপ্পো এবং তার আশে-পাশে চালানো বিমান হামলাইয় অন্তত ৩২ জন বেসামরিক সিরীয় নিহত হয়েছেন।

আলেপ্পোর কাছে ত্রাণবহরে বিমান হামলায় ত্রাণ বহরের ৩১টির মধ্যে ১৮টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, উরম আল-কুবরা এলাকায় চালানো এ হামলায় ত্রাণকর্মী, ট্রাক চালকসহ অন্তত ১২ জন হামলায় নিহত হয়েছেন। সিরিয়ান রেড ক্রিসেন্টের এক কর্মকর্তাও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সিরিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, ত্রাণবহরটি নিয়মিত আলেপ্পো থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামীণ এলাকায় ত্রাণ সরবরাহ করছিল।

সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্তেফান ডি মিস্তুরা জানান, ‘আমাদের ত্রাণবহরে ভয়াবহ হামলা চালানো হয়। বিচ্ছিন্ন নাগরিকদের জন্য ত্রাণ পৌঁছে দিতে এ ত্রাণ বহর অনুমতির দীর্ঘ প্রক্রিয়া ও প্রস্তুতি সম্পন্ন করতে হয়েছিল।’

ত্রাণবহর

এক প্রত্যক্ষদর্শী ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ত্রাণবহরে অন্তত ৫টি মিসাইল আঘাত হানে। উরম আল-কুবরা এলাকায় রেড ক্রিসেন্টের পার্কিংয়ে বহরটি অবস্থান করছিল।  

সাত দিন আগে শুরু হওয়া অস্ত্রবিরতি চুক্তির অন্যতম ছিলো অবরুদ্ধ আলেপ্পোতে ত্রাণ সরবরাহ নিশ্চিত করা। কিন্তু সিরিয়ার সেনাবাহিনী ও বিদ্রোহীরা একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করে আসছে।

অস্ত্রবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আলেপ্পো ও কয়েকটি শহরে বিমান হামলা চালায় সিরীয় ও রুশ বাহিনী। সিরিয়ার দাবি, বিদ্রোহীরা অস্ত্রবিরতি চুক্তির কোনও ধারাই মানেনি। বিদ্রোহীরাও আসাদ বাহিনীর বিরুদ্ধে অস্ত্রবিরতি ভঙ্গের অভিযোগ করেছে।

অস্ত্রবিরতি চলাকালে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৬২ সিরীয় সেনা নিহতের ঘটনায় চুক্তির ভবিষ্যত অনিশ্চয়তায় পড়েছিল। এ ঘটনার পর রুশ-মার্কিন সম্পর্কে উত্তেজনা শুরু হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বৈঠকও আহ্বান করা হয়েছিল।

সিরিয়ায় ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রায় চার লাখ মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘরহারা হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের