সার্ক সম্মেলনে মোদির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩১
image

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্ক সম্মেলনে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসসহ সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাশ্মীরের সেনা সদর দপ্তরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আসছে নভেম্বরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর (রবিবার) ভোর সাড়ে পাঁচটার দিকে ভারি অস্ত্র-শস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত কাশ্মিরের উরিতে নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল) কাছে সামরিক বাহিনীর একটি প্রশাসনিক স্থাপনায় হামলায় চালায়। হামলায় ১৭ সেনা সদস্য ও ৪ হামলাকারী নিহত হন।  এখন পর্যন্ত কোনও সংগঠনের পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকেই সন্দেহ করছে ভারতীয় কর্তৃপক্ষ। জঙ্গি এ সংগঠন পাকিস্তানের সৃষ্টি এবং পাকিস্তানে থেকেই কর্মকাণ্ড পরিচালনা করে বলে ভারত দাবি করে আসছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, কাশ্মিরে ১৭ সেনা নিহতের ওই ঘটনার পর নরেন্দ্র মোদির সার্ক সম্মেলনে যোগদানের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে।  বিশ্বস্ত সূত্রের বরাতে ওই ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্ক সম্মেলনে যোগ দেবেন কিনা, সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
এর আগে চলতি বছরের প্রথমদিকে পাঞ্জাবের পাঠানকোটে ভারতের বিমানঘাঁটিতে হামলার জন্যও জয়েশ-ই-মোহাম্মদকে দায়ী করেছিল ভারত। তবে তখনকার মতো এবারও হামলায় জড়িত থাকার ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, ‘ভারতের যে কোনও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের দিকে আঙুল তোলা ভারতের প্রথাগত রীতি হয়ে দাঁড়িয়েছে।’ পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। মুখপাত্র বলেন, অতীতে অনেক ভারতীয় সন্ত্রাসী হামলায় জড়িত থাকলেও ভারত পাকিস্তানকেই এ জন্য দায়ী  করেছে। 

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম