মিসরে শরণার্থীবাহী নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৮

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৫

মিসরে শরণার্থীবাহী নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ ভূমধ্যসাগরে বুধবার মিসরের উপকূলে ডুবে যাওয়া শরণার্থীবাহী নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এর আগে প্রাথমিকভাবে ৪২টি মরদেহ উদ্ধারের কথা বলা হয়েছিল। শুক্রবার উদ্ধারকর্মীরা নতুন করে আরও মৃতদেহ উদ্ধারের পর নিহতের এ সংখ্যা জানানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মিসরের সেনাবাহিনী জানিয়েছে তারা ১৬৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধারকৃতরা জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকাটিতে ৪৫০ জনেরও বেশি আরোহী ছিলেন।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ১১১ জন মিসরের নাগরিক। এছাড়া ২৬ জন সুদান, ১৩ জন ইরিত্রিয়া, একজন সিরিয়া এবং একজন ইথিওপিয়ার নাগরিক।

মিসরের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ নৌকাডুবির ঘটনায় সন্দেহভাজন চার মানবপাচারকারীকে গ্রেফতার করেছে।

২১ সেপ্টেম্বর ২০১৬ বুধবার মিসরের বন্দরনগরী রোসেটা থেকে ১২ কিলোমিটার দূরে ওই নৌকাডুবির ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া একজন আশ্রয়প্রার্থী বলেন, বেশি করে আশ্রয়প্রার্থী পাওয়ার জন্য নৌকাটি পাঁচ দিন উপকূলে ভিড়িয়ে রাখা হয়েছিল। ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ নেওয়া হয়েছিল এতে। নৌকা-সংশ্লিষ্ট লোকজন, লাইফ জ্যাকেটও সবাইকে দেয়নি। লাইফ জ্যাকেটের জন্য আলাদা করে অর্থ দাবি করা হয়েছিল।

নৌকাডুবির পর আশ্রয়প্রার্থীদের উদ্ধারে সবার আগে এগিয়ে আসেন স্থানীয় জেলেরা। মাছ ধরার নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করেন তাঁরা। আবদেল রহমান আল মোহাম্মদী নামের একজন জেলে বলেন, শুরুতে কেউই উদ্ধার করতে আসেনি। স্থানীয় জেলেরাই মাছ ধরার নৌকা নিয়ে প্রথমে উদ্ধার তৎপরতা শুরু করেন।

ইউরোপমুখী আশ্রয়প্রার্থীর ঢল এখন মিসরকে রুট হিসেবে ব্যবহার করছে—ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সংস্থার এমন আশঙ্কার মধ্যে মিসরের উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটল।

জাতিসংঘের তথ্যমতে, ইউরোপে আশ্রয় নেওয়ার জন্য শুধু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

অনেক দিন ধরেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ইউরোপমুখী আশ্রয়প্রার্থীর ঢল চলছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়ার বিশৃঙ্খল ও দারিদ্র্যপীড়িত কয়েকটি দেশের মানুষ।

/এমপি/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম