‘পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন নরেন্দ্র মোদি’

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৬

নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুৎসা রটিয়ে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ উঠেছে।সম্প্রতি কাশ্মির প্রসঙ্গে মোদি বলেছিলেন পাকিস্তান জঙ্গিবাদ রফতানি করে। পাকিস্তানের অভিযোগ, কাশ্মির থেকে বিশ্বের নজর সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এহেন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে বলা হয়, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে ভারতের নেতারা ক্রমাগত উত্তেজক বিবৃতি ও ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন। উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতাদের এমন দায়িত্বহীন আচরণ সত্যিই আফসোসের।’

পররাষ্ট্র দফতরের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘এ তো স্পষ্ট বোঝা যাচ্ছে, ভারত মরীয়া হয়ে উঠেছে, বিশ্ববাসীর কাছ থেকে কাশ্মিরে সংঘটিত সহিংসতা আড়াল করে রাখার জন্যই এমনটা করছে ভারত।’

কাশ্মিরে নারী ও শিশুসহ নিরপরাধ ও নিরস্ত্র মানুষের বিরুদ্ধে চলমান সহিংসতার কথা উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

গত রবিবারের উড়ি হামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদি প্রকাশ্যে বলেন, ‘জঙ্গিরা জেনে রাখুক, ভারত কোনদিন উড়ি হামলার কথা ভুলে যাবে না।আমি পাকিস্তানের নেতাদের জানিয়ে দিতে চাই, আমাদের ১৮ জন জওয়ানের মৃত্যু বৃথা যেতে পারে না।’

এ সময় মোদি আরও বলেন, পাকিস্তান জঙ্গিবাদ রফতানি করে থাকে।   

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম