যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোতে আবারও বিমান হামলা, নিহত অন্তত ২৬

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০০
image

বিধ্বস্ত আলেপ্পো নতুন করে বিমান হামলার শিকার হলো সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শহর আলেপ্পো। রবিবার আলেপ্পোর উত্তরাঞ্চলে নতুন করে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। সিরিয়ায় মানবাধিকার পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। অবশ্য আরেক মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, নিহতের সংখ্যা ৮৫। সিভিল ডিফেন্সের এক কর্মকর্তার বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিও নিহতের সংখ্যা ৮৫ বলে জানিয়েছে।
এপির খবরে বলা হয়, সিরিয়ায় চলমান সহিংসতার অবসানের ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন জরুরি বৈঠক চালিয়ে যাচ্ছে তখন রবিবার নতুন করে বিমান হামলা হয়। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চালানো ওই হামলায় ২৬ জন নিহত হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন করে হওয়া ওই হামলার আগে রবিবার সকালে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছিল, সিরিয়ায় অস্ত্রবিরতি ভেঙ্গে পড়ার পর থেকে আলেপ্পো ও আশেপাশের এলাকায় হামলায় এক সপ্তাহে ২১৩ বেসামরিকের মৃত্যু হয়েছে।
এদিকে সিরিয়ার সংঘাত সমাধান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে কোনও সমঝোতায় পৌঁছানো যায়নি। বৈঠকে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর প্রচণ্ড মতবিরোধ থাকায় কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। জরুরি বৈঠক আহ্বানকারী দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স সিরিয়ায় সরকারি অভিযানকে সমর্থন দেওয়ায় রাশিয়াকে দুষছে। কেবল তাই নয়, জাতিসংঘে নিয়োজিত সিরিয়ার দূত বাশার জাফারিকে বক্তব্য রাখার জন্য নিরাপত্তা পরিষদে ডাকা হলে তিন পশ্চিমা দেশের প্রতিনিধিরা সেখান থেকে ওয়াকআউট করেন।

সিরিয়ার সরকারি বাহিনীকে সমর্থন দেওয়ার মধ্য দিয়ে রাশিয়া বর্বরতাকে সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার। আর জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার দূত ভিটালি চারকিন সিরিয়ায় অস্ত্রবিরতি ভঙ্গ হওয়ার জন্য দেশটির বিদ্রোহীদের তৎপরতাকে দায়ী করেছেন। অন্যদিকে জাতিসংঘের দূত ডি মিস্তুরা বলেছেন, সিরিয়া ইস্যুতে ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া হবে তা এখন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার ওপর নির্ভর করছে। সূত্র: এপি, সিএনএন, আনাদোলু এজেন্সি

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের