পাকিস্তানে সার্ক সম্মেলনে অংশ নিচ্ছেন না মোদি

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৬

নরেন্দ্র মোদি আসন্ন সার্ক সম্মেলনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতির বরাত দিয়ে ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিআই’তে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।

আগামী নভেম্বরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত অধিকৃত কাশ্মিরের সেনাঘাঁটিতে চলতি মাসের ১৮ তারিখের হামলাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক চরমে পৌঁছায়। মূলত এর প্রেক্ষিতেই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি দেশ’ এমন পরিস্থিতি তৈরি করেছে যা সার্ক সম্মেলন সফল হওয়ার জন্য সহায়ক নয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে সার্কের বর্তমান চেয়ারম্যান নেপালের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে, এ অঞ্চলে আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা বৃদ্ধি এবং একটি দেশের দ্বারা অন্য সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাড়ছে। এর ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা ২০১৬ সালের নভেম্বরে ইসলামাবাদে সফল সার্ক সম্মেলনের জন্য সহায়ক নয়। বিরাজমান পরিস্থিতিতে ইসলামাবাদে প্রস্তাবিত সার্ক সম্মেলনে অংশগ্রহণের ভারত সরকার অপারগ।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত এটা অনুধাবন করতে পারছে যে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে অংশগ্রহণের ব্যাপারে সার্কের অন্য সদস্য দেশগুলোও তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম