পাকিস্তানে আটক ভারতীয় সেনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে: রাজনাথ

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫০
image

রাজনাথ সিং জম্মু-কাশ্মির নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার পর পাকিস্তানে আটক হওয়া ভারতীয় সেনা সদস্যকে ফিরিয়ে আনার ব্যাপারে সব ধরনের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার দিল্লিতে তিনি সাংবাদিকদের এ কথা জানান বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। ওই অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করা হয়। ঘটনার পর থেকে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে পাকিস্তান দাবি করে আসছে এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক খবরে বলা হয়, আন্তঃসীমান্ত গোলাগুলির সময় পাকিস্তানি বাহিনীর হাতে ৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পাশাপাশি বৃহস্পতিবার এক ভারতীয় সেনাকে আটক করা হয়েছে। আটক হওয়া সেনা সদস্য রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য বলেও জানানো হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া সে খবরটি ভারতীয় সেনাবাহিনী নাকচ করে দিয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতীয় কর্তৃপক্ষ বলছে, পাকিস্তানি সংবাদমাধ্যমে রাষ্ট্রীয় রাইফেলসের যে সেনার কথা বলা হয়েছে তিনি আসলে সার্জিক্যাল স্ট্রাইকেই অংশ নেননি।
শুক্রবার, এ ব্যাপারে সাংবাদিকদের রাজনাথ সিং বলেন, ‘পাকিস্তানে এক ভারতীয় সেনা আটকের খবরটি সরকার আমলে নিয়েছে।  তার মুক্তির জন্য সব প্রচেষ্টা নেওয়া হচ্ছে।’

গ্রেফতার ভারতীয় সেনাকে যেন তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয় সে ব্যাপারে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান রাজনাথ।

ভারতের সেনা সদর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সীমান্তের ওপাশ থেকে সেনা সদস্য ও জনসাধারণের ভুল করে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আসার ঘটনা প্রায়ই হয়। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো হয়ে থাকে। তবে পাকিস্তানি মিডিয়ায় আট সেনা সদস্য নিহত হওয়ার যে খবর দেওয়া হয়েছে তা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন।’  

আটক সেনা সদস্যকে ফেরত পাঠানোর ব্যাপারে পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় সেনা অভিযানের মহাপরিচালক রণবীর সিং কথা বলেছেন বলে সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে এনডিটিভি।

প্রসঙ্গত, সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে এমন সামরিক অভিযানকে বোঝানো হয়, যে অভিযানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বাইরে আশপাশের অবকাঠামো কিংবা জনসাধারণ হামলার শিকার হয় না বলে দাবি করা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম