অবসরের আগেই কঠিন প্রতিশোধ নিতে চান রাহিল শরিফ!

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৬, ১৩:০৬আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৩:২৬

অবসরের আগেই কঠিন প্রতিশোধ নিতে চান রাহিল শরিফ!

পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ নভেম্বরে অবসরে যাচ্ছেন। তবে অবসরে যাওয়ার আগে তিনি ভারতবিরোধী কঠোর নীতির বাস্তবায়ন এবং কঠিন প্রতিশোধ নিতে চান বলেই ধারণা করছে ভারত। তার কার্যক্রমে প্রতিবেশী দেশের ভাবনার প্রতিফলনও দেখা গেছে। ভারতের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাদের কড়া নজরদারি নিয়ে শুক্রবার তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জেনারেল শরিফ বলেন, ‘শত্রুপক্ষের সব রকম আঘাতের যথাযথ প্রত্যুত্তর দেবে পাকিস্তান। কোনও বিদ্বেষমূলক প্রচারণা চালিয়ে পাকিস্তানকে দমিয়ে রাখা যাবে না।’

ভারতের দাবি করা সার্জিক্যাল স্ট্রাইককে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে পারস্পরিক যে উত্তেজনা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে জেনারেল শরিফের এই মন্তব্যকে রক্তাক্ত প্রতিশোধের সম্ভাবনা বলেই বিবেচনা করছে ভারত।

সাবেক ভারতীয় রাষ্ট্রদূত গোপালাস্বামী পার্থসারথি বলেন, ‘জেনারেল রাহিল শরিফ ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে সুসম্পর্ক নেই। ফলে জেনারেল শরিফ নিজেই ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের বিপরীতে কোনও অবস্থান নির্ধারণ করে ফেলতে পারেন।’

তিনি আরও বলেন, ‘১৯৬৫ সালের যুদ্ধে জেনারেল শরিফের চাচার মৃত্যু হয়। ১৯৭১ সালের যুদ্ধে নিহত হন তার ভাই। জেনারেল শরিফের মধ্যে তীব্র ভারতবিরোধী অনুভূতি বিদ্যমান। ফলে তিনি অনেক কিছুই করে বসতে পারেন। ভারতের উচিত হবে সে সম্পর্কে প্রস্তুত থাকা।’

এদিকে, জেনারেল শরিফ অবসর গ্রহণের পর তার পদে কাকে তার দায়িত্ব দেওয়া হবে সে সম্পর্কেও ভাবছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এই পদের জন্য চারজন লেফটেন্যান্ট জেনারেলের নামও সুপারিশ করেছেন তিনি। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন লেফটেন্যান্ট জেনারেল জাভেদ ইকবাল রামদির নাম।

তবে জেনারেল শরিফের পদে যে-ই বসেন না কেন, তাতে ভারতের আনন্দিত হওয়ার কিছু নেই বলেই মনে করেন পার্থসারথি। তিনি বলেন, ‘পাকিস্তানের ভারতবিরোধী এজেন্ডা অপরিবর্তিত থাকবে।’ সূত্র: ডন, টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/এসটি/                

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম