ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য নতুন সাবমেরিন বানাচ্ছে উ. কোরিয়া!

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৬, ২২:২৪আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২২:২৬

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বরাবরই উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়া তার অব্যাহত পরমাণু কর্মসূচির অংশ হিসেবে এবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য নতুন ও একটি বিশাল ডুবোজাহাজ নির্মাণ করছে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন ছবি থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছে  মার্কিন থিঙ্কট্যাঙ্ক।

ইউএস-কোরিয়া ইনস্টিটিউট এ্যাট জনস হপকিন্স ইউনিভার্সিটি জানায়, বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন ছবি দেখে তার প্রায় নিশ্চিত যে উত্তর কোরিয়ার সিনপো সাউথ শিপইয়ার্ডে নৌবাহিনীর একটি নির্মাণ কাজ চলছে। সেখানে সম্ভাবত তারা একটি নতুন সাবমেরিন নির্মাণ করছে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) পদ্ধতির ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত আগস্ট মাসে উত্তর কোরিয়া ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর নতুন সাবমেরিনের খবর পাওয়া গেল। জাপানের দিকে তাক করে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।   এটি জাপান ভূ-খন্ডের ৫শ’ কিলোমিটার অভিমুখে আঘাত হানে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেন, যুক্তরাষ্ট্র ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র আঘাতের আওতার মধ্যেই রয়েছে। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/বিএ/ আপ-/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম