২০১৪ লোকসভা নির্বাচনের প্রচারে মোদির বুক ৫৬ ইঞ্চি বলে সাহসিকতাকে সামনে আনতে চেয়েছিল বিজেপি। নির্বাচনের জয়ের রেশ মিলিয়ে যাওয়ার পর মোদীর ৫৬ ইঞ্চির বুককে নিয়ে ব্যঙ্গ করে আক্রমণ করেছিলে বিরোধীরা।
কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চি বুক নিয়ে ফের ময়দানে নেমেছে বিজেপি। ‘সার্জিক্যাল স্ট্রাইকের পর মোদির ৫৬ ইঞ্জির বুক এখন ১০০ ইঞ্চি’; মন্তব্য করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
উল্লেখ্য,ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। ওই অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার পর থেকে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে পাকিস্তান দাবি করে আসছে এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। তবে ভারতীয়দের কাছে এটা সার্জিক্যাল স্ট্রাইক।
‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর প্রশংসা করতে গিয়ে শিবরাজ সিং চৌহান মোদির বুকের পরিসর বেড়ে যাওয়া সম্পর্কে এই প্রতীকি মন্তব্য করেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবারজ বলেন, ‘মোদির বুক এখন ৫৬ ইঞ্চি থেকে ১০০ ইঞ্চি হয়ে গিয়েছে।’
ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে শিবরাজ এরপর বলেন, মোদীজি যা করে দেখালেন তাতে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। শুধু উরির প্রত্যাঘাত নয় দেশের অর্থনৈতিক উন্নতির পিছনেও মোদি মডেলের বড় অবাদন আছে বলে মন্তব্য করেন শিবরাজ।
চীনের থেকেও ভারতের অর্থনৈতিক উন্নয়নের বৃদ্ধির হার বেশি বলে দাবি করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
/বিএ/








