আটকে পড়া ভারতীয় সেনা উদ্ধারে সময় চাইলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৬, ২২:১৯আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ২২:৩৫

আটকে পড়া ভারতীয় সেনা উদ্ধারে সময় চাইলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারেক্কার বলেছেন, পাকিস্তানে আটকে পড়া ভারতীয় সেনা চান্দু বাবুলাল চৌহানকে ভারতে ফিরিয়ে নিয়ে যেতে কিছুদিন সময় লাগতে পারে। রবিবার প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন।

 মনোহর পারেক্কার বলেন, ‘সীমান্তে যা ঘটেছে তা তিনি পার করে গিয়েছেন। ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে যা ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।’

 তিনি আরও বলেন, ‘যেহেতু এখন একটি অস্থিরতা চলছে, তাকে ফিরিয়ে আনতে আরও কিছুদিন সময় লাগবে।’

 তিনি আরও জানান, সার্জিক্যাল স্ট্রাইক আর অসাবধানে কোন সেনার সীমান্ত পার হয়ে যাওয়ার মধ্যে কোন আন্তঃসম্পর্ক নেই।

 প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ৩৭ রাষ্ট্রীয় রাইফেলসের ২২ বছর বয়সী চান্দু বাবুলাল চৌহান নিয়ন্ত্রণ রেখার ওপারে চলে গেলে পাকিস্তান তার হেফাজত নিয়ে নেয়। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করে।

 সেনা সূত্র জানায়, ‘এমন অসাবধানে সীমান্তের এদিক ওদিক হয়ে যাওয়া কোন পক্ষের দিক থেকেই কোন দুর্লভ ঘটনা নয়।’   

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন,পাকিস্তানে বন্দি থাকা ভারতীয় সেনা উদ্ধারের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, চান্দু বাবুলাল চৌহানের পাকিস্তানে বন্দি হওয়ার ঘটনায় তার পরিবারে আরও একটি দুর্যোগ উপস্থিত হয়। চান্দুর পিতামহী তার পাকিস্তানে আটকে পড়ার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। 

প্রতিরক্ষা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ সুভাষ ভার্মা  চান্দুর পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি চান্দু বাবুলালের ভাই ভূষণ চৌহানের সঙ্গেও সাক্ষাৎ করেন। ভূষণও মারাঠা লাইট ইনফ্যানট্রিতে সেনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
এ সময় ভূষণ চৌহান বলেন, ‘পাকিস্তানের কোন বিশ্বাস নেই।আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তারা ওকে নির্যাতন করতে পারে, মিথ্যে করে বলতে পারে যে ভারতীয় সেনাবাহিনী ওর কোন খোঁজ খবর রাখছে না, তাতে হতাশ হয়ে ও আত্মহত্যাও করে বসতে পারে।’  

সূত্র: এনডিটিভি

/ইউআর/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম