স্পেনে গ্যাস বিস্ফোরণে আহত অন্তত ৯০

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৬, ০৯:৫১আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ০৯:৫৪

স্পেনে গ্যাস বিস্ফোরণে আহত অন্তত ৯০ স্পেনের দক্ষিণাঞ্চলীয় নগরী মালাগার কাছে একটি শক্তিশালী বিস্ফোরণে ৯০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। গ্যাসের লাইন ফুটো হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভেলেজ-মালাগা শহরের লা বোহেমিয়া ক্যাফেতে অনুষ্ঠান চলাকালে এ বিস্ফোরণ ঘটে। রবিবার দেশটির কর্মকর্তারা এ বিস্ফোরণ ও লোকজনের আহত হওয়ার খবর নিশ্চিত করেন।

বিস্ফোরণে ক্যাফেটির মারাত্মক ক্ষতি হয়েছে। এ সময় ক্যাফের ধ্বংসস্তুপ রাস্তায় এসে পড়ে।

স্থানীয় পত্রিকা লা ওপিনিয়ন ডি মালাগা জানিয়েছে, বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে ক্যাফের শেফ সতর্ক করেছিলেন।

স্প্যানিশ ভাষায় প্রকাশিত পত্রিকাটি আরও জানায়, আহতদের সংখ্যা এতো বেশি ছিল যে স্থানীয় অ্যাম্বুলেন্সগুলো কুলিয়ে উঠতে পারছিল না। তাই পুলিশের গাড়িতে করেও আহতদের হাসপাতালে পাঠানো হয়।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম