যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি স্থগিত করলেন পুতিন

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ০২:৩৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ০২:৪৫
image

রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্র হুমকিস্বরূপ এবং তাদের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বৃত্ত প্লুটোনিয়াম ধ্বংস করার চুক্তিটি স্থগিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভ্লাদিমির পুতিন

সোমবার রুশ প্রেসিডেন্টের এক আদেশে আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য যুক্তরাষ্ট্রকে হুমকি হিসেবে উল্লেখ করা হয়। সেখানে আরও বলা হয়, ‘রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আচরণ মোটেও বন্ধুত্বপূর্ণ নয়।’

চুক্তি স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, পরিবেশের আমূল পরিবর্তন, আন্তর্জাতিক চুক্তির অধীনে আমেরিকার বাড়তি পরমাণু অস্ত্র ধ্বংসের দায়িত্ব পালন না করা এবং তাৎক্ষণিকভাবে রাশিয়ার নিরাপত্তা রক্ষার ব্যবস্থা করা।

পুতিন ওই আদেশে আরও বলেন, ‘রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ হিসেবে ওই চুক্তি স্থগিত করা হলো।’ তবে মস্কোর দাবি, তারা এ জমানো প্লুটোনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র বানাবে না।

এর আগে চলতি বছরের এপ্রিলে পুতিন অভিযোগ করেন, ‘রাশিয়া চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলছে, কিন্তু আমাদের মার্কিন অংশীদাররা তা মেনে চলছেন না।’

রাশিয়ার পরমাণু অস্ত্র

তিনি আরও অভিযোগ করেন, ‘চুক্তির শর্ত অনুযায়ী, দুই দেশের বাড়তি প্লুটোনিয়াম ধ্বংসের কথা বলা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের পরমাণু অস্ত্র বানানোর জন্য প্রয়োজন মতো প্লুটোনিয়াম নিজেদের সংগ্রহে রেখে দিচ্ছে।’ তবে যুক্তরাষ্ট্র বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, ২০০০ সালে স্বাক্ষরিত ওই চুক্তি অনুসারে, মস্কো এবং ওয়াশিংটন প্রত্যেকে ৩৪ টনের বেশি প্লুটোনিয়াম নিজের সংগ্রহে রাখবে না এবং অতিরিক্ত প্লুটোনিয়াম ধ্বংসের অঙ্গীকার করে। তবে ওই চুক্তিটি কার্যকর হয় ২০১০ সালে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ওই দুই দেশের মিলিত ৬৮ টন প্লুটোনিয়াম দিয়ে এক হাজার ৭০০টিরও বেশি পরমাণু অস্ত্র বানানো সম্ভব।

এদিকে, রাশিয়ার সঙ্গে সিরিয়া বিষয়ক আলোচনা স্থগিত করছে ওয়াশিংটন। তাদের অভিযোগ, রাশিয়া গত মাসের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

তবে রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র নিজেই চুক্তি ভঙ্গ করে তার বোঝা রাশিয়ার ওপর ফেলতে চাইছে।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম