কাশ্মির সীমান্তের গোলাগুলিতে ভারতীয় সাংবাদিক আহত

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৬, ১৬:২৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৬:২৫
image

কাশ্মিরে অব্যাহত রয়েছে ভারত-পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ। এরই মধ্যে বুধবার পাকিস্তানি মর্টারের আঘাতে আহত হয়েছেন এক ভারতীয় সাংবাদিক।

নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী

বুধবার কাশ্মিরের রাজৌরি, পুঞ্জ এবং কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-পাকিস্তান উভয় পক্ষ থেকেই ভারী গোলাগুলি হয়েছে। অটোম্যাটিক সমরাস্ত্র ও মর্টার হামলা চালায় উভয় পক্ষ।

জম্মুতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনীশ মেহতা ভারতীয় সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেন, পাকিস্তানের পক্ষ থেকে হামলা চালানোর পরই ভারতীয় পক্ষ থেকে তার জবাব দেওয়া হয়। উভয় পক্ষ থেকেই গোলাগুলি চলছিল বলেও তিনি নিশ্চিত করেন। পাকিস্তানি পক্ষ থেকে সামরিক ঘাঁটি ছাড়াও বেসামরিক গ্রামেও গুলি ও মর্টার শেল নিক্ষেপ করা হয় বলে তিনি অভিযোগ করেন।   

রাজৌরি জেলার নওশেরা সেক্টরের কালসিয়ান গ্রামে ভারতীয় টেলিভিশন সাংবাদিক শক্তি শর্মা পাকিস্তানের মর্টারের আঘাতে আহত হন বলে জানিয়েছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। শেলটি শক্তি শর্মার খুবই কাছেই বিস্ফোরিত হয়। তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।

এদিকে, শোপিয়ান জেলায় জম্মু-কাশ্মিরে ক্ষমতাসীন পিডিপি-র বিধায়ক মোহাম্মদ ইউসুফ ভাটের ওপর গ্রেনেড হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে তিনি তাতে আহত হননি। পুলিশ জানিয়েছে, গত দুই মাসের মধ্যে এটি তার ওপর দ্বিতীয় হামলা।

কাশ্মিরে চলমান অস্থিরতার জন্য স্বাধীনতার দাবি আন্দোলনরত সংগঠনগুলোর জোট হুরিয়ত কনফারেন্স তাদের লাগাতার হরতাল চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই হরতালের মেয়াদ ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম