অবশেষে পাকিস্তানে ‘অনার কিলিং’ ও ধর্ষণবিরোধী আইন পাস

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৬, ১০:৪৪আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১০:৪৪
image

পাকিস্তানে `অনার কিলিং`বিরোধী আইন পাস ‘অনার কিলিং’ তথা পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা ও ধর্ষণবিরোধী বিল পাস করল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে সর্বসম্মতিক্রমে বিলগুলো পাস হয়।  আর এর মধ্য দিয়ে বিলগুলো আইনে পরিণত হতে আর বাধা থাকলো না।  পরিবারের সম্মান রক্ষার নামে ভাইয়ের হাতে দেশটির এক ফেসবুক তারকা খুন হওয়ার তিন মাস পর পাকিস্তানে এমন আইন পাস হলো।
উল্লেখ্য, পাকিস্তানে তথাকথিত ‘অনার কিলিং’ বা সম্মানহানির ঘটনায় হত্যাকাণ্ড প্রায়ই ঘটছে। প্রতিবছর দেশটিতে কয়েক শ নারী তথাকথিত অনার কিলিংয়ের শিকার হন।
গত জুনের শুরুর দিকে লাহোরে জিনাত বিবি নামের ১৬ বছর বয়সী এক তরুণী প্রেম করে বিয়ে করায় তাকে হত্যা করে তার মা। এর পরপর লাহোরে আরেক দম্পতি খুন হন বাড়ির অমতে বিয়ে করায়। এ ধরনের ঘটনায় আইনের ফাঁক গলে অর্থাৎ পরিবারের সদস্যরা ক্ষমা করে দিলে অপরাধীরা পার পেয়ে যেত। গত বছরেই ফৌজদারি আইনে সংশোধনী এনে সিনেটে অ্যান্টি অনার কিলিং আইন-২০১৫  এবং অ্যান্টি রেপ বিল-২০১৫ উত্থাপন করা হয়। তবে সে সময় জাতীয় পরিষদে আইন দুটি পাস করতে ব্যর্থ হয় সে দেশের সরকার।
তবে সে ব্যর্থতা ঘুচিয়ে বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিষদে দীর্ঘ প্রতীক্ষিত এই আইন পাস হয়েছে। এতে হত্যাকারীর যাবজ্জীবন সাজার বিধান রাখা হয়েছে। হত্যার শিকার হওয়া ব্যক্তির পরিবার ক্ষমা করে দিলেও হত্যাকারী ওই সাজা থেকে মুক্তি পাবে না। অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে সেক্ষেত্রে ভুক্তভোগীর পরিবার যদি ক্ষমা করে তবে তার দণ্ড মওকুফ হতে পারে। কিন্তু সেক্ষেত্রেও অপরাধীকে বাধ্যতামূলকভাবে সাড়ে ১২ বছরের যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।
ধর্ষণবিরোধী আইনে মামলার রায় তিন মাসের মধ্যে দেওয়ার বিধান রাখা হয়েছে এবং ছয় মাসের মধ্যে আপিল করার সুযোগ থাকবে। এক্ষেত্রে অপরাধীর জন্য ২৫ বছরের কারাদণ্ড বাধ্যতামূলক করা হয়েছে। সূত্র: ডন

/এফইউ/ 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম