কাশ্মিরে ভারতের মানবাধিকার লঙ্ঘনের ‘দলিল’ জাতিসংঘে জমা দিলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৬, ১৪:১৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৪:২৮
image

বুধবার ডোসিয়ারটি জমা দেওয়া হয় ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার তথ্যসমৃদ্ধ একটি দলিল জাতিসংঘে জমা দিয়েছে পাকিস্তান। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসনের হাতে দলিলপত্র তুলে দেওয়া হয়। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াও খবরটি নিশ্চিত করে বলেছে, কাশ্মির ইস্যুতে পাকিস্তান আবারও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাশ্মিরবিষয়ক বিশেষ দূত সিনেটর মুশাহিদ হুসেইন সাইদ এবং শেজরা মানসাব আলি দলিলটি হস্তান্তর করেন। সেসময় সাধারণ পরিষদের প্রেসিডেন্টকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দূতরা সংক্ষিপ্ত আকারে কাশ্মিরের পরিস্থিতি তুলে ধরেন। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের ভয়াবহ পরিস্থিতির কারণে শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে রয়েছে বলে অভিযোগ করেন তারা।
সিনেটর মুশাহিদ হুসেইন অভিযোগ করেন, দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে ভারত সব দরজা বন্ধ করে দিয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি দূতদের কাছ থেকে পরিস্থিতির বিবরণ শোনার পর সাধারণ পরিষদের প্রেসিডেন্ট এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের প্রচেষ্টা চালানোরও আশ্বাস দেন তিনি। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোদিও সেসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাঠানকোটের সেনাঘাঁটিতে জঙ্গি হামলা এবং পরবর্তীতে হিজবুল নেতা বুরহান ওয়ানিকে কথিত এনকাউন্টারে হত্যার পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়তে থাকে। সাম্প্রতিক উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর আবারও জয়েশ ই মোহাম্মদের সংশ্লিষ্টতার প্রসঙ্গ তুলে পাকিস্তানকে দায়ী করতে শুরু করে ভারত। পারস্পরিক দোষারোপ এবং এ নিয়ে আন্তর্জাতিক তৎপরতার এক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর (বুধবার) রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে। ওই অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার পর থেকে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে পাকিস্তান দাবি করে আসছে এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। ঘটনাকে ভারতের দিক থেকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রমাণ করে তাদের সামরিক শক্তি জানান দেওয়ার চেষ্টা করা হলেও পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকের দাবিটি একটি ভ্রম। মিথ্যে প্রভাব তৈরির জন্য ভারতীয়রা ইচ্ছে করে এমনটা করছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতের দাবিকৃত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ এখন যতোটা না জঙ্গিবিরোধী অভিযানের সাফল্য-ব্যর্থতার প্রশ্ন,তার থেকেও বেশি করে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা-আত্মমর্যাদা আর দম্ভের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

/এফইউ/

  

 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম